বিনোদন

বিশেষ একজনকে ছাড়া ঘুমোতে পারেন না করিনা, বেডরুম সিক্রেট ফাঁস করলেন অভিনেত্রী

করিনা কপূর খান (kareena Kapoor khan) -কে নিয়ে বিতর্কের শেষ কোনোদিন নেই। তাঁর জীবন নিয়ে রহস্যের শেষ নেই। এখনও অবধি নিজের সৌন্দর্য কিভাবে ধরে রেখেছেন তিনি, তা নিয়েও অনেকের প্রশ্ন রয়েছে। এমনকি তিনি সত্যিই মুসলমান ধর্ম গ্রহণ করে পতৌদি বংশের বধূ হয়েছেন কিনা, তাও রহস্যাবৃত। কিন্তু এই সব কিছুর মাঝেই বোমা ফাটালেন করিনা। তিনি সবাইকে জানিয়ে দিলেন তাঁর বেডরুম সিক্রেট।

সম্প্রতি করিনা ডিসকভারি প্লাস চ্যানেলের ‘স্টার ভার্সেস ফুড’ অনুষ্ঠানে এসেছিলেন। একই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন করিনার ঘনিষ্ঠ বান্ধবী তানিয়া (Tania), শিবানী (shibani), অনুষ্কা (Anushka)। এই অনুষ্ঠানে নিজের হাতে বন্ধুদের জন্য পিজ্জা তৈরী করলেন করিনা। তাঁকে সাহায্য করলেন বিখ্যাত শেফ সবিতা পেরেরা (sabita perera)। পিজ্জা তৈরী করতে করতেই করিনা জানালেন, লকডাউনের সময় সবাই যখন ব্যানানা ব্রেড ও ডালগোনা বানাতে ব‍্যস্ত ছিলেন, তখন করিনা রান্নাঘর থেকে শতহস্ত দূরে থেকেছেন। তবে সইফ (saif Ali khan) ও তৈমুর (taimur) বেকিং প্র‍্যাকটিস করতেন এবং করিনার কাজ ছিল বেকিং-এর সময় জ্যাজ মিউজিক চালানো।

বান্ধবীরা থাকবেন আর দুষ্টু-মিষ্টি প্রশ্ন হবে না, তা কি হয় ? সুতরাং বান্ধবীদের প্রশ্ন ছিল, রোজ রাতে বিছানায় যাওয়ার সময় কোন তিনটে জিনিস নিয়ে করিনা ঘুমাতে যান! করিনার চটজলদি উত্তর এক বোতল ওয়াইন, পাজামা এবং সইফ আলি খান। উত্তর দিয়েই শোয়ের সঞ্চালককে করিনা বলেন দারুণ উত্তর ও এত ভালো পিজ্জার জন্য তাঁকে হ্যাম্পার দেওয়া উচিত। অপরদিকে করিনার গ‍্যাং অফ গার্লস এবং সঞ্চালক ‘স্পিচলেস’। সইফ কিনা ‘জিনিস? অবশ্য কে না জানে, সব ঘরেই স্বামীদের এক দশা।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026