কালো নেটের শাড়িতে লাস্যময়ী করিশ্মা কাপুর, ছবি তোলার জন্য যা করলেন অভিনেত্রী… রইল ভিডিও

কারিশ্মা কাপুর বলিউডের একসময়ের প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে একজন। তিনি নব্বইয়ের দশকে রীতিমতো ইন্ডাস্ট্রি কাঁপিয়েছেন। বহু নামিদামি তারকার সাথে স্ক্রিন শেয়ার করেছেন অভিনেত্রী। সম্প্রতি মির্চি মিউজিক অ্যাওয়ার্ডে উপস্থিত থাকতে দেখা গিয়েছে তাকে। অনুষ্ঠান থেকে বেরিয়ে পোজ দিয়েছিলেন পাপারাজিৎদের ক্যামেরার সামনে। তবে ছবি তোলার আগে অভিনেত্রীর কান্ড দেখে অবাক সকলেই।

মির্চি মিউজিক অ্যাওয়ার্ডের টুকরো টুকরো দৃশ্য থেকে থেকেই ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ার পাতায়। সম্প্রতি আরও একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা গিয়েছে কারিশ্মা কাপুরকে। এই অ্যাওয়ার্ড বিতরণী অনুষ্ঠানে কোন এক ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন অভিনেত্রীও। তবে সেই পুরস্কার অভিনেত্রী নিজে নয় বয়ে দিয়েছেন অন্য একজন। সেই দৃশ্য ভাইরাল হওয়া ভিডিওতেই ধরা পড়েছে।

ভিডিওতে আরও দেখা গিয়েছে, তিনি অনুষ্ঠান থেকে বেরোবার সময় যখন পাপারাজিৎদের ক্যামেরার সামনে এলেন তখন অন্য আরেক মহিলা এসে তার শাড়ি ঠিক করে দেন। সম্ভবত তিনি তার ব্যক্তিগত টিমের কেউ একজন। ছবি তোলার আগে ক্যামেরাম্যানদের একটু অপেক্ষা করতে বলেন তিনি। এরপরই সেই মহিলা এসে তার শাড়ি ঠিক করে দেন এবং তিনি একাধিক পোজ দেন ছবির জন্য। উল্লেখ্য, অনুষ্ঠানের দিন অভিনেত্রীকে কালো নেটের শাড়িতে দেখা গিয়েছে। এই শাড়িতে অভিনেত্রীকে রীতিমতো লাস্যময়ী লাগছিল, তা বলাই বাহুল্য। তার ভক্তরা তার রূপে আবারো মুগ্ধ হয়েছেন, তা আর বলার অপেক্ষা রাখে না।

সাধারণেরা নিজেদের পছন্দের তারকাদের সুন্দর সুন্দর ছবি দেখতে পছন্দ করেন। তারকারও তাদের ভক্তদের নিরাশ করেন না। তবে সেই সুন্দর ছবি তুলতে তারকাদের যে রীতিমতো কসরত করতে হয়, তা বলাই বাহুল্য। এদিন কারিশ্মা কাপুরের ছবি তোলার আগে আড়ম্বর দেখেই তা আবারো প্রমাণিত হল।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026