Karishma Tanna: কিলার স্টাইল দেখালেন অভিনেত্রী কারিশমা তান্না, উষ্ণতা বাড়ালেন নেটদুনিয়ায়

কারিশ্মা তান্না হিন্দি টেলিভিশন জগৎ’এর অন্যতম পরিচিত অভিনেত্রী। ২০০১ সাল থেকে এই অভিনয় দুনিয়ায় পা রেখেছেন অভিনেত্রী। ‘খাতরো কে খিলারি ১০’এর বিজেতা তিনি। সাধারণের মাঝেও তার জনপ্রিয়তা নেহাত কম কিছু নয়। ২০২২ সালে জাঁকজমকের সাথে নিজের মনের মানুষ বরুণ বাঙ্গারার সাথে একসাথে জীবন কাটানোর জন্য অঙ্গীকারবদ্ধ হয়েছেন। ইন্ডাস্ট্রির একাধিক তারকারাই উপস্থিত ছিলেন তার বিয়ের অনুষ্ঠানে। তবে এই মুহূর্তে অভিনেত্রী নিজের বোল্ড লুকের সূত্র ধরেই চর্চার আলোয় উঠে এসেছেন।

বর্তমানের অভিনেত্রী হিসেবে সোশ্যাল মিডিয়ার পাতায় ভীষণভাবে সক্রিয় কারিশ্মা তান্না। প্রায়ই নেটদুনিয়ায় নিজের একাধিক ছবি ও রিল ভিডিও শেয়ার করে নেন নিজেই। ছবি শেয়ার করেন নিজের স্বামীর সাথেও। তবে সম্প্রতি একটি বোল্ড ফটোশুটে অংশগ্রহণ করেছিলেন কারিশ্মা। আর তারই ঝলক এই মুহূর্তে অভিনেত্রী নিজেই নিজের সোশ্যাল মিডিয়ার পাতায় শেয়ার করে নিয়েছেন। এই মুহূর্তে সাম্প্রতিক ফটোশুটের লুক নিয়েই নেটনাগরিকদের একাংশের নজর কেড়েছেন তিনি। আর তার এই লুক যে ভক্তদের মনের তাপমাত্রাও বাড়িয়েছে, সেকথা ভাইরাল হওয়া ছবির কমেন্টবক্সে নজর রাখলেই স্পষ্ট হবে।

সাম্প্রতিক ভাইরাল হওয়া ছবিগুলি কিছুটা অ্যাস্থেটিক। অভিনেত্রীর পোশাকে ছিল মিরর এমব্রয়ডারির ডিজাইন। আর এই ডিজাইনেরই শর্ট ড্রেস পরিহিত ছিলেন কারিশ্মা। নুড মেকাপে জেল দিয়েই সেট করেছিলেন চুল। স্মোকি আই মেকাপও নিয়েছিলেন তিনি। পরেছিলেন হালকা মানানসই লিপস্টিকও। এই বেশে তার চোখে মুখে ছিল আবেদনের ছাপ স্পষ্ট। এদিন একটি সোফাতে বসেই ক্যামেরার সামনে একাধিক বোল্ড পোজ দিয়েছিলেন অভিনেত্রী। তার এই লাস্যময়ী রূপ যে এই মুহূর্তে মিডিয়ামহলের নজর টেনেছে, তা আর বলার নয়। অভিনেত্রীর অনুরাগীরাও মুগ্ধ হয়েছেন তার এই সাম্প্রতিক লুকে। তার ঝলকও মিলবে নেটদুনিয়াতেই।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026