ভাইরাল & ভিডিও

ভেষজ উপায়ে দেদার তৈরি হচ্ছে হলুদ রঙের তরমুজ, দেখুন চাষের ভাইরাল ভিডিও

তরমুজ আমরা প্রায় সকলেই খেতে পছন্দ করি। লাল রঙের তরমুজ গরমকালে অত্যন্ত ভালো একটি খাবার। সারাদিন বাইরে খাটাখাটনি করে এসে তারপর একটু রিফ্রেশমেন্টের জন্য তরমুজের থেকে ভালো ফল হয় না। আপনারা সকলেই লাল রঙের তরমুজ দেখে থাকবেন কিন্তু এবারে বাজারে আসছে একেবারে টকটকে হলুদ রঙের তরমুজ। আপনারা হয়তো ভাবছেন কোন রকম রং ব্যবহার করে এই লাল রং হলুদ করে দেওয়া হচ্ছে। কিন্তু একেবারেই নয়, একেবারে সম্পূর্ণ বৈজ্ঞানিক পদ্ধতিতে তরমুজের লাল রং, হলুদ রঙে পরিণত করা হচ্ছে।

এই ধরনের তরমুজ খেলে আপনাদের কোন শরীরের ক্ষতি হবে না। কর্নাটকের করালি গ্রামের একজন কৃষক সফলভাবে এই ধরনের তরমুজ তৈরি করে ফেলেছেন। এই তরমুজ তৈরি করার জন্য তিনি স্থানীয় বেশকিছু সংস্থা এবং জনপ্রিয় রিটেল সংস্থা বিগ বাজারের সঙ্গে একজন হয়েছেন।

এই চাষী এই ধরনের তরমুজ বিক্রি করে বেশ লাভের মুখ দেখতে পেয়েছেন ইতিমধ্যেই। তিনি বিনিয়োগ করেছেন ২ লক্ষ টাকা এবং লাভ করেছেন প্রায় ৩ লক্ষ টাকার বেশি। ওই চাষির বক্তব্য, “এই ধরনের তরমুজ সাধারণ লাল তরমুজা থেকে অনেক বেশি মিষ্টি হবে। এই তরমুজ আপনাদের খেতে অনেক বেশি ভালো লাগবে লাল তরমুজের থেকেও। আমি চাই এই ধরনের তরমুজের উৎপাদন আরো বেশি বৃদ্ধি করতে।”

এর আগে গোয়ার একজন ইঞ্জিনিয়ার এই ধরনের জৈবিক উপায় হলুদ রঙে তরমুজ তৈরি করেছিলেন। তবে সেই সময় ২৫০ তরমুজ তৈরি করে তিনি জানিয়েছিলেন সেখানে কোনো রকম রাসায়নিক উপাদান তিনি ব্যবহার করেননি। সেই ধরনের হলুদ তরমুজ বিক্রি করে তিনি আয় করেছিলেন ৩০,০০০ টাকা মত। অন্যদিকে তার খরচ ছিল মাত্র ৪,০০০ টাকা। ভিটামিন এ, এবং সি তে ঠাসা এই ধরনের তরমুজ আপনাদের ত্বকের জন্য অত্যন্ত ভালো হবে। তার সাথেই আপনার ইমিউনিটি বৃদ্ধি করবে। বর্তমান পরিস্থিতিতে করোনা ভাইরাসের প্রকোপ আবার বৃদ্ধি পাচ্ছে। এই মুহূর্তে একবার নিশ্চয়ই ট্রাই করতে পারেন এই হলুদ রঙের তরমুজ। তাতে আপনার ইমিউনিটি বৃদ্ধি পাবে, পাশাপাশি আপনার খেতেও ভালো লাগবে এই গরমের মরশুমে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026