দেশে লকডাউন চলছে ১ মাসের ও বেশি সময় ধরে। বার বার বিশেষজ্ঞরা বলেছেন লকডাউন ছাড়া করোনা ভাইরাসের সংক্রমণ রোধ করার আর কোনো উপায় নেই। কিন্তু সাধারণ মানুষের সেদিকে ভ্রূক্ষেপ নেই। বাড়িতে থাকার কথা বলা হলেও কিছু সংখ্যক মানুষ আছেন, যারা নানা অছিলায় ঘর থেকে বেরোচ্ছেন। মুখে মাস্ক পড়ছেন না ও অন্যান্য নিয়ম মানছেন না। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কড়া নিরাপত্তা থাকা সত্বেও এই ঘটনাগুলি প্রতিদিন দেখা যাচ্ছে।
এরকমই একটা ঘটনা ঘটেছে কর্ণাটকের কালাবুরাগিতে। সেখানে বেশ কিছু মানুষ লকডাউন মানছিলেন না। তখন পুলিশকে তাদের উপর লাঠি চার্জ করতে দেখা গেছে। এএনআই সংবাদসংস্থা মারফত একটি ভিডিওতে ঘটনাটি দেখা গেছে। আগামী ৭ মে পর্যন্ত সেখানে ১৪৪ ধারা জারি করা হয়েছে। কর্ণাটকের কালাবুরাগিতে বেশ কিছু সংখ্যক করোনা আক্রান্তের খবর পাওয়া গেছে। ফলে এলাকাটি রেড জোন হিসাবে চিহ্নিত করা হয়েছে।
কর্নাটকে এখনও পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৫৩৫ জন। মারা গেছেন ২১ জন। কর্নাটকে ৩০ টি জেলার মধ্যে ৬ টি জেলা রেড জোন, ৫ টি জেলা অরেঞ্জ জোন ও ৫ টি জেলা ইয়েলো জোন আর বাকি ১৪ টি জেলা গ্রিন জোন হিসাবে ঘোষণা করা হয়েছে। বেঙ্গালুরু ও মাইসোর রেড জোন হিসাবে ঘোষণা করা হয়েছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…