বিনোদন

Kartik Aaryan: আরো একবার ছাত্র জীবনে ফিরলেন অভিনেতা কার্তিক আরিয়ান, মুহূর্তে ভাইরাল ছবি

বলিউডের অন্যতম হার্টথ্রব অভিনেতা কার্তিক আরিয়ান। সম্প্রতি নিজের ইন্সটাগ্রাম হ্যান্ডেলে একটি নতুন ভিডিও শেয়ার করলেন। না নতুন কোনো ফটোসেশান নয় আগামী নতুন ছবির শ্যুটিং এর কিছু ঝলক শেয়ার করলেন। আগামী ছবির এই ঝলক দেখে বোঝার উপায় নেই এটা কার্তিকের ছাত্র জীবনের শেষ দিন নাকি এটা পুরো শ্যুটিংয়ের সেট।

আমরা সক্কলে স্কুল বা কলেজের শেষ দিন একে অপরের ইউনিফর্মে স‌ই করার মুহূর্ত নিশ্চই সকলের মনে আছে। কাছেই খুব পরিচিত। নস্ট্যালজিকও বটে। এবার এই ঘটনার পুনরাবৃত্তি হল অভিনেতা কার্তিক আরিয়ানের শ্যুটিংয়ের সেটে যা আজকাল খুব একটা সচরাচর দেখা যায় না। কার্তিক নিজেই নিজের ফ্যানদের সঙ্গে ভাগ করে নিয়েছেন সেই সব মুহূর্ত।

সম্প্রতি অভিনেতার শেয়ার করা একটি ভিডিওতে দেখা যাচ্ছে পরিচালক শশাঙ্ক ঘোষ অভিনেতার টি-শার্টে পেন দিয়ে কিছু লিখছেন। তবে কি লিখছেন তা কিন্তু স্পষ্ট করে বলা হয়নি। আর সারা টেবিল জুড়ে রয়েছে চকলেট ফ্লেভারের সুস্বাদু চার – পাঁচটি কেক। ক্যাপশনে লেখা ‘ইটস্ অ্যা র্যাপ’। এদিন টিমের সকলে পরেছেন সাদা টি-শার্ট যার মধ্যে লালা রং দিয়ে লেখা ছবির নাম। হ্যাঁ কার্তিক আরিয়ানের নতুন ছবির নাম হল ফ্রেডি।

একতা কাপুরের ‘বালাজি টেলিফিল্মস’ এবং ‘নর্দার্ন লাইটস ফ্লিমস প্রোডাকশন’ এর যৌথ প্রযোজনায় তৈরি হচ্ছে এই নতুন সিনেমা ‘ফ্রেডি’। এই সিনেমা পরিচালনার দায়িত্বে রয়ছেন শশাঙ্ক ঘোষ। এই ছবির সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছেন প্রীতম চক্রবর্তী। ছবিতে কার্তিকের বিপরীতে দেখা যাবে অভিনেত্রী আলায়াকে। অভিনেত্রীও এই এক‌ই ছবি নিজের সোশ্যাল মিডিয়াযর পেজে শেয়ার করেছেন। সঙ্গে লিখেছেন “এই অনবদ্য ছবির অংশ হতে পেরে অত্যন্ত ধন্য এবং কৃতজ্ঞ বোধ করছি।”

প্রসঙ্গত, জুটি হিসেবে কার্তিক ও আলায়ার এটি প্রথম কাজ। ওটিটি প্লাটফর্মে অভিনেতার শেষ মুক্তিপ্রাপ্ত ছবি ছিল ‘লভ আজ কাল’। ‘লুকাছুপি’, ‘প্যয়ার কা পঞ্চনামা’ এর মতো ছবিতেও দেখা গিয়েছে কার্তিককে। উল্লেখ্য, গত এপ্রিল মাসে করণ জোহরের ‘দোস্তানা ২’ ছবির মাঝ পথ থেকে বাদ পড়েছিলেন অভিনেতা কার্তিকের অপেশাদারিত্ব এবং ক্রিয়েটিভ ডিফারেন্স নিয়ে মতামত ভিন্ন হওয়াতেই ছবির দশ দিনের শুটিং করার পর ও এই সিনেমা থেকে অভিনেতাকে বাদ দেওয়া হয়। এরপর আরো কিছু সিনেমা থেকে বাদ হওয়া শুরু করেন। তবে কার্তিক ভেঙে না পড়ে নতুন করে নতুন প্রজেক্টে অভিনয় শুরু করেন।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026