জম্মু ও কাশ্মীরের ট্রাল এলাকায় মঙ্গলবার সেনাবাহিনী এবং জঙ্গিদের মধ্যে লড়াইয়ে দু’জন জঙ্গি ও দু’জন নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত হয়েছেন বলে জানা গেছে। নিরাপত্তা বাহিনীর দু’জনের মধ্যে একজন সেনা জওয়ান এবং অপর একজন স্পেশাল পুলিশ অফিসার (এসপিও) ছিলেন। দু’জনই এনকাউন্টার চলাকালীন আহত হন এবং পরে হাসপাতালে মারা যান।
সর্বভারতীয় একটি সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রালের জান্ড গ্রামে কয়েকজন জঙ্গি ঘাঁটি গেড়েছে বলে পুলিশ জানতে পারে। পুলিশের কাছে সঠিক তথ্য আসার পরই ওই গ্রামে এনকাউন্টার চালানো হয়। পুলিশ এলাকা ঘেরাও করে তল্লাশি অভিযান চালায়। তল্লাশি অভিযান চলার সময়েই জঙ্গিদের দিক থেকে প্রথম গুলি চালানো হয়। জঙ্গিদের গুলি চালানোর পর পাল্টা গুলি চালানো হয় নিরাপত্তা বাহিনীর তরফে।
আরও পড়ুন : আপনরা যত পারেন প্রতিবাদ করুন, CAA নিয়ে পিছু হটছে না সরকার : অমিত শাহ
জম্মু ও কাশ্মীরের পুলিশের তরফে এই সংঘর্ষের বিষয়ে একটি টুইট করে বলা হয়, ‘অবন্তিপোরায় পুলিশ ও জঙ্গীদের মধ্যে এনকাউন্টার শুরু হয়েছে। ঘটনাস্থলে পুলিশ এবং সুরক্ষা বাহিনী উপস্থিত আছে।’ সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, গত দু’দিনে কাশ্মীরে এটি ছিল দ্বিতীয় বড় সংঘর্ষ। গত সোমবারই সোপিয়ানে হিজবুল মুজাহিদিনের শীর্ষ কমান্ডার ওয়াসিম, আদিল বশির ও জাহাঙ্গীরসহ তিন সন্ত্রাসী নিহত হয়।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…