দক্ষিণ ভারতের সিনেমা জগত নিয়ে কথা হলে সব থেকে বড় সিনেমাগুলির তালিকায় অন্যতম হলো বাহুবলি। দক্ষিণ ভারতীয় পরিচালক রাজামৌলির এই ছবিটি এক হাজার কোটি টাকার ব্যবসা করেছিল। এই সিনেমার দুটি পার্টের মধ্যে দুটোই একইভাবে জনপ্রিয়। যেরকম ভাবে মানুষের মধ্যে বাহুবলি নিয়ে ক্রেজ রয়েছে, সেরকম হয়তো কোন সিনেমা নিয়ে নেই। দক্ষিণ ভারতের সুপারস্টার অভিনেতা প্রভাসের জন্য বাহুবলী ছিল জীবনের একটা টার্নিং পয়েন্ট। তার সাথেই আরো অনেক তারকার জীবনেও বাহুবলি একটা বড় মোমেন্ট হয়ে থেকেছে। সেরকমই একজন অভিনেতা হলেন সত্যরাজ, যাকে আপনারা বাহুবলী ছবিতে কাটাপ্পার ভূমিকায় অভিনয় করতে দেখেছেন। তিনি যেভাবে এই চরিত্রে অভিনয় করেছিলেন তাকে হয়তো কেউই কোনদিন হারাতে পারত না, হয়তো ভবিষ্যতেও কেউ পারবেনা।
বাহুবলি ছবির আগে সারা ভারতে তার এতটা জনপ্রিয়তা ছিল না। কিন্তু এই ছবিটি সুপারহিট হবার পরে একই সাথে তিনিও সুপারহিট হয়ে যান। সারা ভারতে ব্যাপকভাবে তার জনপ্রিয়তা ছড়িয়ে পড়ে। সাধারণ একজন অভিনেতা থেকে হয়ে যান সুপারস্টার। যদিও সত্যরাজ নিজের নামে খুব একটা জনপ্রিয় নন। তিনি এখনো পর্যন্ত জনপ্রিয়তা পেয়ে আসছেন কাটাপ্পা নামেই। মাঝেমধ্যেই তার ছবি সোশ্যাল মিডিয়ার চর্চায় উঠে আসে। তার এই চরিত্র নিয়ে নানারকম মিম হয় সোশ্যাল মিডিয়ায়। তবে সম্প্রতি তিনি সোশ্যাল মিডিয়াতে তার স্ত্রীর জন্য আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন।
সোশ্যাল মিডিয়ার জগতে ভাইরাল হওয়া কিছু ছবিতে দেখা যাচ্ছে তার স্ত্রী দেখতে অত্যন্ত সুন্দরী এবং তিনি বলিউডের অভিনেত্রীদেরও সৌন্দর্যে মাত দিতে পারেন। জানিয়ে রাখি, এই অভিনেতার স্ত্রীর নাম হলো মাহেশ্বরী এবং এই মুহূর্তে তিনি সোশ্যাল মিডিয়াতে জনপ্রিয় মূলত কাটাপ্পার স্ত্রী হিসেবে। তার সঙ্গে তার স্বামী সত্য রাজের কিছু ছবি আজকাল সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…