রাতে দু’চোখের পাতা এক করতে পারেন না ভিকি পত্নী ক্যাটরিনা, নিজের মুখেই ফাঁস করলেন কারণ

গতবছরের শেষের দিকে একেবারে গোপনে নিজেদের মতো করে রাজস্থানের বারওয়ারায় সমস্ত রীতি নিয়ম মেনে নিজেদের বিয়ের কাজ সম্পন্ন করেছিলেন তারা। দীর্ঘদিন ধরেই তাদের সম্পর্ক নিয়ে একাধিক গুঞ্জন শোনা গিয়েছিল মিডিয়াতে। তবে কোনরকম ভাবেই মিডিয়ার সামনে নিজেদের সম্পর্ক নিয়ে কোনরকম মন্তব্য কোনদিন করেননি তারা। একেবারে বিয়ের পরেই জোড়ে প্রকাশ্যে এসেছিলেন এই তারকা জুটি। বিয়ের পরেও তাদের নিয়ে চর্চা থামেনি মিডিয়াতে, বরং বেড়েছে। সম্প্রতি ভিকি পত্নী নিজের অকপট স্বীকারোক্তির সূত্র ধরেই চর্চিত মিডিয়ামহলে।

সম্প্রতি শোনা গিয়েছে, খুব শীঘ্রই একটি কমেডি হরার ছবিতে দেখা মিলবে ক্যাটরিনা কাইফের। ভূতের ভয় মনে নিয়েও এই ছবিতে অভিনয় করে গিয়েছেন তিনি। উল্লেখ্য, আগামী মাসেই মুক্তি পেতে চলেছে ‘ফোন ভুত’। সেই ছবিতেই মুখ্য ভূমিকায় দেখা মিলবে অভিনেত্রীর। সম্প্রতি ভূত নিয়েই অভিনেত্রীর অনুভূতি প্রকাশ্যে এসেছে সকলের।

এই গোটা মনসা জগতের পাশাপাশি একটি আলাদা দুনিয়া রয়েছে যেখানে বাস করে ভূতেরা। এই কথা নিঃসন্দেহে বিশ্বাস করেন অভিনেত্রী। সেই জগৎ কিভাবে কাজ করে! তা অবশ্য জানেন না অভিনেত্রী, সেকথা নিজের মুখেই স্বীকার করেছেন তিনি। পাশাপাশি তার কথা অনুযায়ী, রাতে যদি একবার ভুতের ছবি দেখে ফেলেন তাহলে গোটা রাত তার ঘুমাতে প্রচন্ড সমস্যা হয়। এমনকি তিনিও জানিয়েছেন, ভূতের ছবির প্রভাব দু-তিনদিন পর্যন্ত থাকে তার উপর। নয় অনিদ্রায় কাটান সারারাত, আর তা না হলে দুঃস্বপ্ন দেখে ভয় পেয়ে যান অভিনেত্রী। আপাতত অভিনেত্রীর ভূত নিয়ে এই অকপট স্বীকারোক্তিই সকলের সামনে এসেছে। এই মুহূর্তে গোটা নেটদুনিয়ার পাশাপাশি মিডিয়ামহলেও এই নিয়ে চর্চা তুঙ্গে।

এমনকি সেই স্বীকারোক্তিতে অভিনেত্রী এও জানিয়েছেন, নিজের জীবনের এমন একটা সময় পেরিয়ে এসেছেন যেখানে ঘরে টিভি না চললে কিংবা নাইট ল্যাম্প না জ্বললে ঘুমাতে পারতেন না অভিনেত্রী। ছবি দেখার ইচ্ছা থাকলে তাকে সবসময় ঘুমাতে যাওয়ার আগে হাসি-মজা মেশানো কোন ছবি একটি দেখতে হতো। তবে তার অভিনীত ‘ফোন ভুত’ শুধুমাত্র ভূতের ছবি নয়। ছবিতে রয়েছে হাসি-মজার পূর্ণ স্বাদ, একথা অবশ্য অভিনেত্রীর কথা থেকেই স্পষ্ট হয়েছে। এই ছবিতে ঈশান খট্টর ও সিদ্ধান্ত চতুর্বেদীর সাথে স্ক্রিন শেয়ার করবেন অভিনেত্রী। আগামী ৪’ঠা নভেম্বর বড়পর্দায় মুক্তি পেতে চলেছে এই ছবি। অভিনেত্রীর অভিনীত ‘সূর্যবংশী’ বক্সঅফিসে এক বিপুল প্রভাব ফেলেছিল। এবার তার এই আসন্ন ছবি দর্শকমহলের পাশাপাশি ঠিক কতটা প্রভাব ফেলতে পারে বক্সঅফিসে! আপাতত সেটার অপেক্ষাতেই রয়েছেন সকলে।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026