বলিউড

Katrina-Sunny: দেওরের ইনস্টা পোস্টে মিষ্টি কমেন্ট বৌদির, আবারো চর্চায় অভিনেত্রী

গতবছর ডিসেম্বরে শুরুতেই রাজস্থানের বারওয়ারা ফোর্টে দীর্ঘ জল্পনার পর রাজকীয় ভাবে ভিকি কৌশলের সাথে গাঁটছড়া বেঁধেছেন ক্যাটরিনা কাইফ। বলাই বাহুল্য, তাদের বিয়ে ছিল ২০২১-এ বলিউডের সবথেকে চর্চিত একটি ইভেন্ট। বিয়ের আগে থেকেই তাদের পরিবারের খুব কাছের মানুষ হয়ে উঠেছিলেন ক্যাটরিনা। বর্তমানে তার শ্বশুরবাড়ির লোকের সাথে তার সম্পর্ক যে আরও গভীর হচ্ছে, তা বোঝাই যাচ্ছে। সম্প্রতি দেওরের ছবিতে মিষ্টি কমেন্ট করে আবারও বলিউডের এই সুন্দরী মিডিয়াতে চর্চায় উঠে এসেছেন।

সম্প্রতি সানি কৌশল নিজের ইনস্টা হ্যান্ডেল থেকে ফটোশুটে দু’টি ছবি শেয়ার করেছেন। যেখানে অভিনেতার দেখা মিলেছে একেবারে রাজকীয় পোশাকে। অভিনেতা যেখানে ছবিটি তুলেছেন তার আশেপাশের পরিবেশও ছিল বেশ রাজকীয়। ছবিতে গাঢ় বাদামী রঙের পোশাকে দেখা গিয়েছে তাকে। ছবিটি শেয়ার করে ক্যাপশনে সানি লিখেছেন, “রাজার মত পোজ দাও, পোশাক পরো যোদ্ধার মত”। অভিনেতা এই ছবি নেটমাধ্যমে শেয়ার করার সাথে সাথেই তার নতুন বৌদি ক্যাটরিনা কাইফ কমেন্ট করে লেখেন, “ভাইব হ্যায় ভাইব হ্যায়”। একেবারে মজার ছলেই এমন কমেন্ট করেছিলেন অভিনেত্রী। যার প্রতিক্রিয়াও দিয়েছেন সানি কৌশল। দেওরের ছবিতে কমেন্ট করার পর থেকেই নেটিজেনদের মাঝে এবং মিডিয়াতে চর্চিত হয়েছেন তিনি।

সানির ছবিতে অভিনেত্রীর কমেন্ট দেখার পর থেকেই নেটিজেনদের একাংশ তাকে সেরা বৌদির তকমা দিয়েছেন। তাদের মতে, এত বড় অভিনেত্রী হয়েও সেই চেনা ধাঁচেই মজা করেছেন দেওরের সাথে। অনেকে আবার বলেছেন, ভিকি কৌশলেরও উচিৎ ছিল ভাইয়ের ছবিতে কমেন্ট করা। তবে সেই সমস্ত মন্তব্যের প্রতিক্রিয়া দেয়নি কেউই।

এর আগে গায়ে হলুদের সময় ক্যাটরিনা কাইফের সাথে একটি ছবি শেয়ার করে সানি কৌশল লিখেছিলেন, “একজন ভাল দেওরের কর্তব্য পালন করছি”। ছবিতে দু’জনকেই বেশ উচ্ছ্বসিত দেখিয়েছিল, আর সেটাই স্বাভাবিক। ছবিটি সোশ্যাল মিডিয়ার পাতায় শেয়ার হতে না হতেই রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছিল। আপাতত ক্যাটরিনা কাইফ ভিকি কৌশল এর সাথে জহুর একটি বিলাসবহুল আবাসনে সংসার পেতেছেন। বিয়ের পরপরই নিজেদের এই আবাসনের গৃহপ্রবেশ করে ফেলেছিলেন তারা। আপাতত কাজ নিয়েই ব্যস্ত তারা।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026