সম্প্রতি বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফের কোভিড টেস্ট হলো। ক্যাটরিনা নিজেই ইন্সটাগ্রামে ভিডিও পোস্ট করে এই কথা জানিয়েছেন। ভিডিওটি পোস্ট করে তিনি বলেন, এই পরিস্থিতিতে সতর্কতা খুব জরুরী। এরপর তিনি মলদ্বীপের পতাকার একটি ইমোজিও শেয়ার করেন। ভিডিওতে সাদা ড্রেসে ক্যাটরিনাকে অপূর্ব সুন্দরী লেগেছে। নেটিজেনরা তাঁর দায়িত্ববোধের প্রশংসা করেছেন।
প্রসঙ্গত কিছুদিন আগেই একটি ‘এক্সোটিক’ শুটের জন্য ক্যাটরিনা শুটিং ইউনিটের সাথে মলদ্বীপ গিয়েছিলেন। মলদ্বীপে পাঁচ দিন থাকার পর ক্যাটরিনা ভারতে ফিরে আসেন। ইন্সটাগ্রামে মলদ্বীপের ফটোও শেয়ার করেছেন ক্যাটরিনা।
ক্যাটরিনা বরাবর করোনা বিষয়ক সতর্কতা অবলম্বন করেছেন। এমনকি কিছু দিন আগে তিনি ফেস শিল্ড, পিপিই কিট ও মাস্ক পরে ইন্সটাগ্রামে একটি ফটো শেয়ার করে বলেছেন, তাঁর পরনের এই নতুন ড্রেসটি খুব একটা খারাপ নয়। আগামী বছরের গোড়ায় মুক্তি পেতে চলেছে ক্যাটরিনা কাইফ অভিনীত ফিল্ম ‘সূর্যবংশী’। ফিল্মটি চলতি বছরের মার্চ মাসে মুক্তি পাওয়ার কথা থাকলেও করোনা পরিস্থিতির কারণে তা পিছিয়ে যায়। এছাড়াও ক্যাটরিনাকে দেখা যাবে ‘ফোন ভুত’ ফিল্মে। এই ফিল্মে ক্যাটরিনার বিপরীতে অভিনয় করছেন সিদ্ধান্ত চতুর্বেদী এবং ঈশান খট্টর। খুব তাড়াতাড়ি শুরু হতে চলেছে ক্যাটরিনা অভিনীত একটি সুপারহিরো ফিল্মের শুটিং। তবে ফিল্মের নাম এখনও জানা যায়নি।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…