বর্তমানে বলিউডের পাওয়ার কাপেল ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। নিজেদের সম্পর্ক এবং বিয়ে নিয়ে শুরু থেকেই গোপনীয়তা বজায় রেখেছিলেন তারা। সকলেই ভেবেছিলেন বিয়ের পরেও তাদের বিয়ের ছবি খুব একটা দেখা যাবেনা সোশ্যাল মিডিয়ার পাতায়। তবে ধীরে ধীরে নিজেদের বিয়ের প্রায় সব ছবিই শেয়ার করে নিয়েছিলেন নিজের নেটিজেনদের পাশাপাশি অগণিত ভক্তদের সাথেও।
গত বছরের ডিসেম্বরে গোপনে রাজস্থানের বারওবারা ফোর্টে গাঁটছড়া বেঁধেছিলেন এই তারকা জুটি। অনেক আগে থেকেই তাদের সম্পর্ক নিয়ে চর্চা চলত। বিয়ের পরেও তারা কারণে-অকারণে প্রায়ই চর্চায় থাকতেন মিডিয়াতে। প্রায়ই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একে অপরের প্রতি ভালোবাসা জাহির করে থাকেন তারা, পাশাপাশি শেয়ার করেন একাধিক রোমান্টিক ছবিও। সম্প্রতি তেমনই একটি ছবি নিজের ইনস্টাগ্রামের পাতায় শেয়ার করে নিয়েছেন বলিউডের ক্যাট।
সম্প্রতি ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশলকে জলকেলিতে মেতে থাকতে দেখা গিয়েছে। একে অপরকে সুইমিং পুলের মধ্যেই জড়িয়ে ধরে ছবি শেয়ার করেছেন অভিনেত্রী। ছবিতে অভিনেত্রীকে সাদা স্যুইমস্যুটে দেখা গিয়েছে। একেবারেই নিজেদের একান্ত সময় কাটাচ্ছিলেন তারা, তা ছবিটি দেখে খুব ভালোভাবেই স্পষ্ট হয়েছে। ছবিটি শেয়ার করে অভিনেত্রী ক্যাপশনে লিখেছেন ‘আমি এবং আমার’। ছবিটি শেয়ার হতেই, তা রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে। ছবিটি এই মুহূর্তে নেটিজেনদের মাঝে সেনসেশন, তা বলাই বাহুল্য। এই ছবিটি দেখার পর থেকেই সকলেই তাদের প্রিয় এই তারকা দম্পতির প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন।
উল্লেখ্য, ‘দীনেশ বিজন রম-কম’এ সারা আলি খানের বিপরীতে দেখা মিলবে অভিনেতার। এছাড়াও মেঘনা গুলজারের ‘শ্যাম বাহাদুর’এ সানায়া মালহোত্রা ও ফাতিমা সানা শেখের সাথে দেখা মিলবে ভিকি কৌশলের। পাশাপাশি ক্যাটরিনা কাইফকে ‘ফটো ভুত’এ সিদ্ধান্ত চতুর্বেদী ও ঈশান খট্টরের সাথে দেখা যাবে। এছাড়াও ‘টাইগার ৩’এ সালমান খানের সাথে দেখা মিলবে তার।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…