জীবনযাপন

Beauty Tips: অভিনেত্রী ক্যাটরিনার মতো ত্বকের জেল্লা কীভাবে ধরে রাখবেন, সহজ উপায়ে জানুন আসল রহস্য

বলিউডের সুন্দরী অভিনেত্রীদের মধ্যে অন্যতম ক্যাটরিনা কাইফ। এই বলি অভিনেত্রী মিডিয়াতে চর্চায় থাকেন কোনো না কোনো কারণে। অভিনেত্রীর রূপে মুগ্ধ আট থেকে আশি সকলেই। শুরুর দিন থেকেই বড়পর্দায় তার উপস্থিতি চোখ টেনেছিল দর্শকদের। ২০০৩ সালে ‘বুম’ ছবি দিয়েই বলিউডে ডেবিউ ঘটেছিল এই অভিনেত্রীর। তারপর থেকেই তার পথচলার শুরু এই ইন্ডাস্ট্রিতে। একের পর এক হিট সিনেমা উপহার দিয়ে গেছেন দর্শকদের। সম্প্রতি রোহিত শেট্টি পরিচালিত ‘সূর্যবংশী’ ছবিতে দেখা মিলেছে অভিনেত্রীর।

শুরুর দিন থেকেই অভিনেত্রী নিজের রূপের জেল্লা ধরে রেখেছেন। তারা স্টাইল স্টেটমেন্ট নজর কাড়ে সকলেরই। বর্তমানে অভিনেত্রীর অনুরাগীর সংখ্যা অসংখ্য। তারা প্রতিমুহূর্তে আগ্রহী থাকেন অভিনেত্রী সম্পর্কে আরও কিছু জানার জন্য। সম্প্রতি অভিনেত্রীর রূপের সৌন্দর্যের রহস্য প্রকাশ পেল তার অনুরাগীদের কাছে, যা শুনে রীতিমত অবাক হলেন অভিনেত্রীর অনুরাগীরা।

ওটস এবং মধু দিয়েই নিজের রূপের জেল্লা ধরে রেখেছেন অভিনেত্রী। প্রতিদিন নিয়ম করে অভিনেত্রী ওটসের গুঁড়ো এবং মধু দিয়ে তৈরি ফেসপ্যাক মুখে লাগান। এরপরে তা বেশ কিছুক্ষণ রেখে দেন মুখেই। শুকিয়ে যাওয়ার পর ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেন মুখ। অভিনেত্রী নিজের মুখের ফোলাভাব ও প্রদাহ কমানোর উদ্দেশ্যেই বরফ ঠান্ডা জল দিয়ে মুখ ধুয়ে নেন।

শরীরচর্চার সাথে রূপের সৌন্দর্য ধরে রাখার একটা গভীর সম্পর্ক রয়েছে। তাই তিনি একটা দিনও শরীরচর্চায় বিরতি দেন না। কারণ শরীরচর্চা ত্বককে ভেতর থেকে উজ্বল রাখে ও সুস্থ রাখে। ত্বকে বলিরেখা কমানোর জন্য ও ত্বকের পেশী সচল ও ভালো রাখার জন্য ফেসিয়াল ওয়ার্কআউটও করেন অভিনেত্রী।

পর্দার অভিনেতা অভিনেত্রীদের অভিনয়ের খাতিরে অনেক সময় অনেক ভারী মেকআপ নিতে হয় যা ত্বকের জন্য একেবারেই ভালো নয়। তাই অভিনেত্রী মাঝে মাঝেই হালকা মেকাপে দেখা দেন পর্দার সামনে। প্রাকৃতিক ভাবে নিজের রূপের সৌন্দর্য ধরে রাখতে বিশ্বাসী অভিনেত্রী। তাই মাঝে মধ্যেই নো মেকআপ লুকে দেখা দেন ক্যাটরিনা কাইফ। বর্তমানে প্রায়ই ভিকি কৌশলের সাথে নিজের সম্পর্ক নিয়ে লাইম লাইটে রয়েছেন ক্যাটরিনা কাইফ। তাদের অনুরাগীরা অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন কবে এই তারকা জুটি নিজের বিয়ের তারিখ ঘোষণা করবেন সকলের সামনে।

John Fabian

Published by
John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026