বলিউড

Katrina-Vicky’s Babymoon: বেবিমুনে রওনা দিয়েছেন ক্যাটরিনা ও ভিকি, বিমানবন্দরে পাপারাজিৎদের নজর এড়ানোর চেষ্টা অভিনেত্রীর

খুব সম্প্রতি ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফের বিবাহিত জীবন একবছর পার করলো। সেই সূত্রে তারকাদের পাশাপাশি সাধারণদের কাছ থেকেও অসংখ্য শুভেচ্ছাবার্তা পেয়েছিলেন তারা। তবে এবার নিজেদের বিবাহবার্ষিকীর পাশাপাশি নতুন বছর আসার আনন্দ একসাথে উদযাপন করতে বেবিমুনে পাড়ি দিলেন এই তারকা জুটি। আপাতত, মুম্বাই এয়ারপোর্টে দেখা মিলেছে তাদের। আর সেই ঝলক এই মুহূর্তে ভাইরাল পাপারাজিৎদের সূত্র ধরেই।

মিডিয়াতে অভিনেত্রীর মা হওয়া নিয়ে কম গুজব নেই। তিনি যে এখন মা হচ্ছেন না, সেকথা বারবার প্রমাণ করে দিয়েছেন নিজের হাবেভাবেই। তবে মিডিয়ার পাশাপাশি নেটজনতার একাংশ তার মা হওয়ার গুজব মিথ্যা, একথা মানতে নারাজ। সাম্প্রতিক ভাইরাল হওয়া ভিডিওটি দেখে তাদের মত খুব শীঘ্রই সুখবর দিতে চলেছেন এই তারকা জুটি। তাদের মতে নতুন বছরের আগেই বেবিমুনে রওনা দিয়েছেন তারা।

এই মুহূর্তে ‘ভাইরাল ভয়ানী’র ইনস্টাগ্রামের অফিসিয়াল পেজ থেকে একটি ভিডিও শেয়ার করে নেওয়া হয়েছে, যেখানে ব্লু ডেনিম ও সাদা শার্টে দেখা গিয়েছে ভিকি কৌশলকে। পাশাপাশি অভিনেত্রী ক্যাটরিনা কাইফকে দেখা গিয়েছে লাল রঙের একটি নাইট ড্রেসে। দুজনের পায়েই ছিল স্নিকার্স। এদিন গাড়ি থেকে নেমে এয়ারপোর্টে ঢোকার সময় পাপারাজিৎদের নজর রীতিমতো এড়িয়ে অভিনেতার আগেই বিমানবন্দরের ভিতর ঢুকে গিয়েছিলেন তিনি। আর অভিনেত্রীর এই আচরণেই অনেকের মনে হয়েছে তিনি নিজের নাইট ড্রেসের সাহায্যে নিজের বেবিবাম্প লোকাচ্ছিলেন। তবে এই প্রসঙ্গে এখনই মিডিয়ার সামনে মুখ খুলতে নারাজ এই তারকা জুটি। এই মুহূর্তে মিডিয়ার পাশাপাশি এই তারকা জুটির অগণিত ভক্তমহল তাদের ঘুরতে যাওয়ার ঝলক দেখার অপেক্ষায় প্রহর গুনছেন।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026