বিনোদন

গলায় মোটা সোনার চেন, চোখে লাল চশমা! র‍্যাপ গেয়ে সবাইকে চমকে দিলেন বলিউডের বিগ বি, ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও

হিন্দি টেলিভিশন জগতের সবথেকে জনপ্রিয় রিয়্যালিটি শো হোলো ‘কন বানেগা ক্রোড়পতি’। কেবিসির মঞ্চ বলিউডের বিগ বি অর্থাৎ অমিতাভ বচ্চনকে ছাড়া অসম্পূর্ণ। এই সপ্তাহ ‘কন বানেগা ক্রোড়পতি’র শেষ সপ্তাহ। শুরু থেকেই প্রতি সপ্তাহে কেবিসির মঞ্চে থাকে নতুন নতুন চমক। আর এই শেষ সপ্তাহে থাকবে আরো বেশি করে চমক। এই শেষ সপ্তাহের বুধবার রাতে কেবিসির মঞ্চে উপস্থিত থাকছেন বলিউডের অন্যতম জনপ্রিয় গায়িকা নেহা কক্কর ও হিট গায়ক বাদশাহ (Rapper), যাদের গানের তালে সর্বদাই নেচে ওঠে বর্তমান প্রজন্ম।

সম্প্রতি ‘কন বানেগা ক্রোড়পতি’র একটি প্রমো ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে বলিউডের গায়ক বাদশাহের সাথে তার মতো করে চশমা পরে উঠে দাঁড়িয়ে কেবিসির মঞ্চে গান (Rap Song) গাইলেন অমিতাভ বচ্চন। এদিন কেবিসির মঞ্চে নতুন রূপে দেখা মিলল বিগ বি’র। সম্প্রতি এই প্রমো ভাইরাল হয়েছে গোটা সোশ্যাল মিডিয়ায়। বাদশাহের সাথে অমিতাভ বচ্চনের এই গান গাওয়ার ভিডিও ভাইরাল হওয়ার পর থেকেই এই রিয়্যালিটি শোয়ের অনুরাগীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন এই এপিসোড দেখার জন্য। বুধবার রাত ৯’টায় সনির পর্দায় সম্প্রচারিত হবে ‘কন বানেগা ক্রোড়পতি’র এই এপিসোড।

এদিনের এই এপিসোডে দেখা যাবে নেহা কক্কর অমিতাভ বচ্চনের উদ্দেশ্যে তারই অভিনীত জনপ্রিয় ছবি ‘কাভি কাভি’র হিট গান ‘কাভি কাভি মেরে দিল মে খেয়াল আতা হে’ গেয়েছেন। যা শুনে অমিতাভ বচ্চন বেজায় খুশি হয়ে তার গায়কির প্রশংসাও করেছেন। এমনকি চেয়ার ছেড়ে উঠেও দাঁড়িয়েছিলেন তিনি। বিগ বি’র হাবেভাবেই স্পষ্ট ছিল তিনি গানটি শুনে বেশ খুশি হয়েছেন। সম্প্রতি সেই দৃশ্যও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ার পাতায়। সনির অফিশিয়াল পেজ থেকে এই ভিডিও শেয়ার করা হয়েছে। এই রিয়্যালিটি শোয়ের যেকোন দৃশ্যের ভিডিও নিমেষের মধ্যে ভাইরাল হয় কেবিসির অনুরাগীদের মধ্যে।

John Fabian

Recent Posts

৩৩৯ টাকায় ফুল মাস রিচার্জ! Jio-র নতুন প্ল্যানে ডেটা এবং কলিং সবকিছু

ভারতের টেলিকম বাজারে বড় পরিবর্তন আনতে নতুন রিচার্জ প্ল্যান নিয়ে এল Jio। ৩৫০ টাকার কম…

April 6, 2026

তপ্ত এপ্রিলেই কালবৈশাখীর এন্ট্রি! রাজ্যজুড়ে ঝড়-বৃষ্টির সতর্কতা জারি

এপ্রিল মাস মানেই বাংলার আবহাওয়ায় চরম ওঠানামা। একদিকে তীব্র গরমে নাজেহাল অবস্থা, অন্যদিকে হঠাৎ কালবৈশাখীর…

April 6, 2026

জুলাই থেকে বাড়তে পারে মোবাইল রিচার্জ! Jio-Airtel-এর প্ল্যানে বড় ধাক্কা

মোবাইল ব্যবহারকারীদের জন্য ফের খারাপ খবর সামনে আসছে। সাম্প্রতিক এক বাজার সমীক্ষা অনুযায়ী, ২০২৬ সালের…

April 6, 2026

আরও নামবে সোনার দাম? বিশেষজ্ঞদের পূর্বাভাসে চিন্তা বাড়ছে বিনিয়োগকারীদের

গত কয়েক সপ্তাহে সোনার দামে বড় ওঠানামা লক্ষ্য করা গিয়েছে। ৩০ মার্চ থেকে ৪ এপ্রিলের…

April 6, 2026

Matheesha Pathirana: আইপিএল থেকে ছিটকে গেলেন? জল্পনার মাঝে আসল সত্যিটা জানাল KKR শিবির

আইপিএল ২০২৬-এর মাঝেই হঠাৎ করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় একটি পোস্ট, যেখানে দাবি করা…

April 6, 2026

লক্ষ্মীর ভাণ্ডার: বহুদিন বন্ধ থাকবে ভাতা? কবে মিলবে টাকা, কী বললেন মুখ্যমন্ত্রী

লক্ষ্মীর ভাণ্ডার পশ্চিমবঙ্গ সরকারের একটি গুরুত্বপূর্ণ সামাজিক সুরক্ষা প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের মহিলাদের আর্থিক…

April 6, 2026