বিনোদন

টিম ইন্ডিয়ার দুই উজ্জ্বল নক্ষত্রের সাথে ক্রিকেট খেললেন বলিউডের বিগবি, চার ছক্কায় জমজমাট ভিডিও

হিন্দি টেলিভিশন জগতের সবথেকে জনপ্রিয় রিয়্যালিটি শো হোলো ‘কন বানেগা ক্রোড়পতি’। কেবিসির মঞ্চ বলিউডের বিগ বি অর্থাৎ অমিতাভ বচ্চনকে ছাড়া অসম্পূর্ণ। শুরুর দিন থেকেই ‘কন বানেগা ক্রোড়পতি’র নাম উঠলেই বলিউডের বিগ বি’র নামই মাথায় আসে। সম্প্রতি কেবিসির মঞ্চে শানদার শুক্রবারে উপস্থিত ছিলেন ইন্ডিয়া টিমের দুই কিংবদন্তি প্লেয়ার ইরফান পাঠান ও হরভজন সিং।

সম্প্রতি এই শানদার শুক্রবারের পর্ব ছিল একেবারে জমজমাট। একদিকে বলিউডের বিগ বি আর অন্যদিকে ইন্ডিয়া টিমের দুই কিংবদন্তি খেলোয়াড় ইরফান পাঠান ও হরভজন সিং। হাসি, মজা, আড্ডায়, খেলায় হিট ছিল এদিনের এই এপিসোড। এমনকি এদিন ক্যামেরার সামনে ব্যাট হাতে দেখা গিয়েছে অমিতাভ বচ্চনকে, যা দেখি বেজায় খুশি অভিনেতার অসংখ্য, অগণিত অনুরাগীরা। কেবিসির সেটেই হরভজন সিংয়ের বলে চার হাঁকিয়েছেন তিনি। কমেন্ট্রি করতে দেখা গিয়েছে ইরফান পাঠানকে। এই দৃশ্য লাখে একটা হয়। বলাই বাহুল্য, কেবিসির দর্শক সারা বিশ্বে ছড়িয়ে রয়েছে। আপাতত এই দৃশ্য সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল।

সম্প্রতি সনির সোশ্যাল মিডিয়ার অফিশিয়াল পেজ থেকে এই অমূল্য দৃশ্য শেয়ার করা হয়েছে। এই ভিডিওটিতে দেখা যাচ্ছে ইরফান পাঠান বিগ বি’কে জানাচ্ছেন, তিনি অমিতাভ বচ্চনকে খেলতে দেখতে চান এবং তার সেই খেলার কমেন্ট্রি করতে চান। তার এই ইচ্ছের কথা শুনে ব্যাট হাতে তুলে নেন বিগ বি। উচ্ছ্বসিত হন সমস্ত দর্শকরা। এরপরে হরভজন সিংয়ের বলে চার ছয় হাঁকান কেবিসির সেটের মধ্যেই। আর সেই মুহূর্তের কমেন্ট্রি করতে থাকেন ইরফান পাঠান। এমন দৃশ্য সোশ্যাল মিডিয়ার পাতায় শেয়ার হলে তা খুব স্বাভাবিকভাবেই ভাইরাল হতে বাধ্য, আর সেটাই হয়েছে। এমন তিন তারকা’র সমাগমে এদিন শানদার শুক্রবারে কেবিসির মঞ্চ পরিপূর্ণ হয়ে উঠেছিল।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026