বিনোদন

Mahapith Tarapith: ‘মহাপীঠ তারাপীঠ’-এর সেটে কৌশিকী অমাবস্যার পুজোয় আরতি করলের পর্দার ‘বামা’

ঘড়িতে রাত ১০টা বাজলেই স্টার জলসাতে শুরু হয় মহাপীঠ তারাপীঠ। সাধক বামাক্ষ্যাপার জীবনীর ওপর এই ধারাবাহক সম্প্রচার হয়। এই ধারাবাহিকে মা তারার নানান গল্প শুধু দেখানো হয়না বরং এই ধারাবাহিকের সেটে সারা বছরই নিয়ম করে মা তারার পুজো হয়। হ্যাঁ এই ধারাবাহিকে সত্যি তাই হয়। ‘বামাক্ষ্যাপা’ ওরফে অভিনেতা সব্যসাচী চৌধুরী প্রতিদিন নিজের হাতে মায়ের নিত্য আরতি করেন।

রোজকার তুলনায় সোমবার এই ধারাবাহিকের সেটের ব্যস্ততা একটু বেশিই। কারণ? আজ, সোমবার কৌশিকী অমাবস্যা। আর যেখানে মা তারার নিত্য পূজা হয় সেখানে আর এই বিশেষ দিনে মা তারার পূজা হবেনা। যদিও বছরভর অপেক্ষা করে থাকে আজকের দিনটি। এই দিন উপলক্ষেই ধারাবাহিকের গোটা টিম মেতেছিল মা তারার আরাধনায়। সেট থেকে পুজোর ছবি শেয়ার করে পুরো দিনের কথা জানান দিলেন খোদ মা কাকিমার প্রিয় ‘বামাক্ষ্যাপা’ ওরফে সব্যসাচী চৌধুরী।

‘মহাপীঠ তারাপীঠ’ ধারাবাহিকের শুটিং ফ্লোরে আজ অভিনয়ের থেকে সোমবার সবাই পুজো নিয়ে বেশি ব্যস্ত। এই দিন ফ্লোর জুড়ে সাজানো জবা ফুল। মা তারার বিগ্রহে উপচে পড়েছে জবা ফুলের মালা। আর মায়ের সামনেই আসনে থরে থরে সাজানো প্রসাদ-নৈবেদ্যের থালা। আদ জ্বলছে ধূপ-প্রদীপ। ছবি দেখেই সাফ বোঝা যাচ্ছে যে, সদ্য পুজো দেওয়া হয়েছে। আর দেবীর মূর্তিকে ঘিরব দাঁড়িয়ে রয়েছে গোটা টিম। সকলের মুখেই এক ম্লান হাসি ঝরে পড়েছে। সব্যসাচীর শেয়ার করা ছবিতেই এই সুন্দর পড়ল সেই দৃশ্য।

তবে এই ছবিতে বিশেষভাবে নজর কাড়লেন ‘বামা’ সব্যসাচী। ধারাবাহিকের বামার লুকেই অভিনেতা মা তারার পুজো দিয়েছেন। পরনে লাল শালু। গলায় ঝুলছে মোটা রুদ্রাক্ষের মালা। কাচা-পাকা গোঁফ-দাড়ি। মায়ের বিগ্রহের নিচে এক কোণে কড়জোড়ে বসে রয়েছেন সব্যসাচী। এযেন স্বয়ং বামাক্ষ্যাপা। এই ছবি শেয়ারের পাশাপাশি পুজোর কৃতিত্ব দিলেন ধারাবাহিকের আর্ট ডিরেক্টরের দায়িত্বে থাকা ‘ছোটুদা’র। তিনিই নাকি প্রতি বছর নিয়ম করে এই বিশেষ তিথিতে ফ্লোরে মা তারার পুজোর আয়োজন করেন। শুধু তাই নয়, পুজো শেষে গোটা টিমের প্রত্যেক সদস্যের হাতে প্রসাদ হিসেবে তুলে দেন দেবীর উদ্দেশে দেওয়া নৈবেদ্যের প্যাঁড়া। নিমেষে ভাইরাল হয় এই পোস্ট।

Pritisha Dey

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026