খেলা

CSA T20 League: লাইভ ম্যাচে বিয়ের প্রস্তাব পেলেন আইপিএলের রহস্যময়ী সুন্দরী, যার সৌন্দর্যে মুগ্ধ হবেন আপনিও

ক্রিকেটের ময়দানে গ্লামার থাকবে না, তাই কি কখনো হয়? ক্রিকেটের জন্মলগ্ন থেকে শুরু করে আজ পর্যন্ত একাধিক নারী স্টেডিয়ামে খেলা দেখতে এসে ভাইরাল হয়েছেন নিজেদের সৌন্দর্যের মাধ্যমে। এমনকি ২২ গজে পারফরমেন্সরত ক্রিকেটারদের নজরও লক্ষভ্রষ্ট হয়নি তাদের থেকে। ঠিক তেমনি ২০১৮ সালে ভারতীয় প্রিমিয়ার লিগের মেগা আসরে সাধারণ মানুষের নজরে পড়েছিলেন কাব্য মারান নামে এক ভারতীয় কন্যা। আপনাদের জানিয়ে রাখি, কাব্য মারান সান গ্রুপের মালিক কালানিথি মারানের মেয়ে।

সানরাইজ হায়দ্রাবাদের জার্সি পড়ে নিজের দলকে সাপোর্ট করতে স্টেডিয়ামে পৌঁছেছিলাম তিনি। বিগত চার বছর ধরে নিজের সৌন্দর্যের কারণে বিভিন্ন মাধ্যমে আলোচনায় রয়েছেন কাব্য। এমনকি আইপিএলের মেগা নিলামের আসরে হায়দ্রাবাদের জন্য বিট করতে দেখা গেছে তাকে। সম্প্রতি একটি বিশেষ কারণে সংবাদ শিরোনামে ফের উঠে এসেছে তার নাম।

কাব্য মারান ১৯ শে জানুয়ারি সানরাইজার্স ইস্টার্ন কেপ এবং পার্ল রয়্যালসের মধ্যে ম্যাচ দেখতে মাঠে উপস্থিত ছিলেন। আর এই ম্যাচ চলাকালীন সময়ে দক্ষিণ আফ্রিকার এক ভক্ত কাব্য মারানকে বিয়ের প্রস্তাব দেন। লাইভ ম্যাচ চলাকালীন ক্যামেরার ফোকাস এই ফ্যানের দিকে গেলে তার হাতে একটি বোর্ড দেখা যায়। এই বোর্ডে ভক্ত লিখেছিলেন, ‘কাব্য মারান, তুমি কি আমাকে বিয়ে করবে?’ এই ভক্তের ছবি এখন সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হচ্ছে।

আপনাদের জানিয়ে রাখি, কাব্য মারান তার এমবিএ শেষ করার পর তার বাবা কালানিথি মারানের ব্যবসায় যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন। কাব্য তার কোম্পানিতে বড় পদ গ্রহণ করার আগে অভিজ্ঞতা অর্জনের জন্য সান টিভি নেটওয়ার্কে একটি ইন্টার্নশিপও করেছিলেন। কাব্য বর্তমানে সান টিভি নেটওয়ার্কের ওটিটি প্ল্যাটফর্ম সান নেক্সট সান এনএক্সটি-এর প্রধান। পাশাপাশি সানরাইজ হায়দ্রাবাদের জন্য নিলাম টেবিলে বড় ভূমিকা পালন করেন কাব্য।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026