টেক বার্তা

Royal Enfield-এর বাজার ধ্বংস করতে আসছে Kawasaki 450, এই দিন লঞ্চ হবে বাজারের সেরা বাইক

বর্তমানে ভারতীয় বাজারে একটি বিরাট অংশ দখল করে রয়েছে রয়েল এনফিল্ড। ড্যাসিং লুক এবং দূর্দান্ত ফ্যাশনের জন্য তরুণ-তরুণীদের কাছে ভারতীয় এই গাড়িটি হয়ে উঠেছে অত্যন্ত জনপ্রিয়। তবে সম্প্রতি রয়েল এনফিল্ডের বাজারে প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছে জাপানের শীর্ষস্থানীয় টু-হুইলার নির্মাতা প্রতিষ্ঠান Kawasaki। ভারতের বাজারে রেট্রো লুকে তাদের নতুন Kawasaki W175 কুল বাইক লঞ্চ করতে চলেছে কোম্পানিটি। কোম্পানির তরফ থেকে দাবি করা হয়েছে, তাদের নতুন এই বাইকটি Royal Enfield Hunter 350 এবং TVS Ronin 225 গাড়ির সাথে প্রতিযোগিতা করবে ভারতীয় বাজারে। এত কিছুর মধ্যে সংস্থাটি সংবাদ শিরোনামে জায়গা পেয়েছে সম্পূর্ণ ভিন্ন কারণে। কারণ, জানা যাচ্ছে Kawasaki W175 লঞ্চ করার আগেই নিজেদের তুরুপের তাস তথা Kawasaki Eliminator 450 লঞ্চ করতে চলেছে সংস্থাটি।

গোপন সূত্রে পাওয়া খবর অনুসারে, ২০২৪ সালের মার্চে ভারতের বাজারে Kawasaki নিজেদের সেরা বাইক Eliminator 450cc লঞ্চ করতে চলেছে। তবে বাইকটির দাম সম্পর্কে জানার পূর্বে যদি এই স্পোর্টস বাইকের অবিশ্বাস্য ফির্চাস সম্পর্কে বলি, তবে নতুন Kawasaki Eliminator 450-এ থাকছে একটি 451cc প্যারালাল টুইন ইঞ্জিন। আমরা আপনাদের বলি, এটি 399cc মোটরের Ninja 400-এর দীর্ঘতর স্ট্রোক ভার্সন। কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে, ক্রুজার মডেলটির শক্তিশালী এই ইঞ্জিনট 6 গতির গিয়ারবক্স যুক্ত মোটর থেকে 49bhp শক্তি উৎপন্ন করতে সক্ষম হবে।

যদি এই সুপার বাইকটির বৃহৎ চাকার কথা বলি, সেক্ষেত্রে এর সামনে 18 ও পেছনে 16 ইঞ্চি হুইলে ব্যবহার করা হয়েছে। এছাড়া যাত্রীদের সুরক্ষার কথা মাথায় রেখে দু’চাকায় সিঙ্গেল ডিস্ক ব্রেক ব্যবহার করা হয়েছে। কোম্পানির তরফ থেকে দাবী করা হয়েছে, Kawasaki Eliminator 450 বাইকটি ভারতের বাজারে Royal Enfield Super Meteor 650 বাইকের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে। আমরা আপনাদের বলি, ভারতের বাজারে Kawasaki Eliminator 450 সুপার বাইকের বিক্রয় মূল্য কত হবে, সে সম্পর্কে কোন রকম তথ্য প্রকাশ করেনি সংস্থাটি। পাশাপাশি, গাড়িটি কি কি কালারে উপলব্ধ হবে, সে সম্পর্কেও কোন রকম তথ্য প্রকাশ্যে আসেনি।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026