বলিউড গ্ল্যামার ওয়ার্ল্ডে তারকাদের অভিনয় দক্ষতা থেকে শুরু করে ব্যক্তিগত জীবন, সবই নেটিজেনদের চর্চার কেন্দ্রবিন্দুতে চলে আসে। বিশেষ করে তারকাদের বিভিন্ন ফ্যাশন সেন্স বা তাদের পরিবারের সদস্যদের বিভিন্ন না জানা কথা সোশ্যাল মিডিয়াতে ব্যাপক ভাইরাল হয়ে থাকে মাঝে মধ্যেই। আসলে নেটিজেনদের নজর এড়ায় না তারকাদের কোনো কথাই। এই বলি জগতের অমিতাভ বচ্চন হলেন একজন ব্র্যান্ড। তিনি এই যুগের ডন, তাঁকে ধরা ছোঁয়া ‘মুশকিল হ্যায় নেহি, না মুমকিন হ্যায়’।
দিনের পর দিন বলিউডে একাধিক উজ্জ্বল তারকা এলেও একটুও ফিকে হয়ে যায়নি বিগ বি এর কারিশমা। তিনি বর্তমানে কাজ করছিলেন কৌন বানেগা ক্রোড়পতি রিয়েলিটি শো এর ১৪ তম সিরিজে। এই রিয়েলিটি শোতে অমিতাভ বচ্চনের ভারি গলায় প্রশ্ন বলার ধরনের ফ্যান গোটা দেশবাসী। এই রিয়েলিটি শো এবং অমিতাভ বচ্চন একে অপরের পরিপূরক বটে। তবে চলতি ১৪ তম সিজনের শুটিং শেষ হয়ে গিয়েছে আজ। আর বিদায়ের আগের মুহূর্তে বেশ কিছু ছবি তুলে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে আবেগঘন বার্তা দিয়েছেন অমিতাভ বচ্চন।
শুটিংয়ের শেষ দিনে অমিতাভ বচ্চন টুইট করে বার্তা দিয়েছেন, “T 4497 - একজনকে বিদায় এবং আবার ফিরে আসার আশা। T 4496 – আরেকটি দিন আরেকটি চ্যালেঞ্জ .. ট্রেডমিলের মতই জীবন চলতে থাকে ..”। এছাড়াও তিনি আশাবাদী হয়ে বার্তা দিয়েছেন যে এবারের মতো শেষ হলে আগামী বছর আবার ফিরবে কেবিসি সম্পূর্ণ নতুন রূপে এবং নতুন আঙ্গিকে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…