নিউজ

দরজা খুললো কেদারনাথ মন্দিরের, লকডাউনে ভক্ত শূন্য মন্দির প্রাঙ্গন

শ্রেয়া চ্যাটার্জি – মন্দির, মসজিদ, গির্জা, গুরুদ্বার সবই রয়েছে আগের মতন। কিন্তু ভক্তরা সব যে যার ঘরে বন্দী ঘর থেকে আপাতত ঈশ্বর, আল্লাহ, যীশুখ্রীষ্ট, গুরু নানকের প্রার্থনা চলছে। ভাবলে অবাক লাগে যে মন্দির একদিন ভক্ত সমাগমে হৈ হৈ করে উঠলো, যীশুর সামনে প্রার্থনা করতেন সকলে মিলে, কিংবা নামাজ পড়া হতো মসজিদ গুলোতে, আজ করোনা ভাইরাস এর জন্য সব প্রার্থনাই হচ্ছে বাড়িতে থেকে।

দীর্ঘ ৬ মাস বরফের জন্য বন্ধ থাকে কেদারনাথ মন্দির। ছ মাস পরে প্রথমবার খোলা হল মন্দিরের দরজা নতুন কিছু নয় বছরের পর বছর এমন ঘটনাই ঘটে চলেছে কিন্তু নতুন যা হলো তা হলো ভক্তের সমাগম নেই ভক্ত কেদারনাথ মন্দিরের প্রাঙ্গণ। নিয়ম অনুযায়ী প্রতিবছরই ভোর তিনটে নাগাদ মন্দিরের দরজা খোলেন মন্দিরের মুখ্য পুরোহিত।

এই নীরব এই নিয়ম দীর্ঘদিন ধরেই চলে আসছে। বি ডি সিং দেবস্থানাম বোর্ডের রিপ্রেজেন্টেটিভ, পাঞ্চঘাইয়ের কুড়ি জন সদস্য এই মন্দির খোলা এবং আরতির সময় উপস্থিত ছিলেন। সাথে উপস্থিত ছিলেন ১৫ জন পুলিশ কর্মী এবং প্রশাসনিক কর্তা ব্যক্তিরা। প্রশাসনিক তরফ থেকেই জানানো হয়েছিল, কোনো ভাইরাসের জন্য সামাজিক দূরত্ব বজায় রাখার উদ্দেশ্যে এবারে কোন রকম তীর্থযাত্রীকে এই সময় আসতে দেওয়া যাবেনা।

উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ত্রিবান্দ্রম সিং রাওয়াত এটি টুইটারে টুইট করে বলেন, “আমার মনে হয়, জ্যোতির্লিঙ্গ কেদারনাথের দরজা সমস্ত নিয়মকানুন পালন করে খোলা হয়েছে। আমি বাবা কেদারনাথের কাছে প্রার্থনা করেছি সকলের আশা যাতে পূর্ণ হয়। তার আশীর্বাদ যেন সকলের মাথার ওপর বর্ষিত হয়। আমি প্রার্থনা করেছি এই মানবকূলকে জানো বাবা কেদারনাথ করোনার হাত থেকে বাঁচায়।” বার্ষিক চার ধাম এর দরজা এই ভাবেই পরপর খোলা হয় গঙ্গোত্রী, যমুনোত্রী মন্দিরের দরজা খোলা হয়েছে কেদারনাথের পরে ১৫ ই মে খোলা হবে বদ্রীনাথ মন্দিরের দরজা। যমুনোত্রী, গঙ্গোত্রী, কেদারনাথ এবং বদ্রীনাথ চারধাম নামে পরিচিত।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026