টেলিকম কোম্পানিগুলি এখন একে অপরের সাথে প্রতিযোগিতায় মত্ত। গ্রাহক আকর্ষণ করার জন্য একাধিক সস্তা এবং শক্তিশালী প্লান নিয়ে আসছে প্রত্যেকটি সংস্থা। সম্প্রতি সরকারি টেলিকম সংস্থা বিএসএনএল নতুন করে জেগে উঠেছে তার নতুন কিছু প্ল্যান এর কারনে। বেসরকারি সংস্থাগুলির সাথে কঠিন প্রতিযোগিতা শুরু করেছে বিএসএনএল এবং তার মূল কারণ হলো বিএসএনএল-এর বেশ সস্তা কয়েকটি প্ল্যান। বিএসএনএল তার বেশিরভাগ প্ল্যানের সাথে কলিং এবং বাম্পার ডেটা অফার করে থাকে আপনি যদি একজন বিএসএনএল গ্রাহক হন এবং আপনি নিজের জন্য একটি দুর্দান্ত প্ল্যান খোঁজার চেষ্টা করেন তবে আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি একটি দারুণ প্ল্যান যেখানে আপনি প্রতিদিন বাম্পার সুবিধা পেয়ে যাবেন।
আজ আমরা আপনাকে BSNL-এর সেরা রিচার্জ প্ল্যান সম্পর্কে বলতে যাচ্ছি। এই রিচার্জ প্ল্যানে ২৫ টাকার কমে এক মাসের রিচার্জ পাওয়া যায়। অন্যদিকে, বেসরকারি টেলিকম অপারেটরগুলির পোর্টফোলিওতে এরকম কোনো পরিকল্পনা নেই। এই রিচার্জ প্ল্যানের দাম মাত্র ২৪ টাকা। এই রিচার্জের মাধ্যমে আপনি ৩০ দিনের জন্য আপনার সিম সক্রিয় রাখতে পারবেন।
আপনি প্রতি মিনিটে ২০ পয়সায় কলিং সুবিধাও পাচ্ছেন। এর জন্য মেইন ব্যালেন্স ব্যবহার করতে হবে। এইভাবে, আপনি মাত্র ২৪ টাকা খরচ করে ৩০ দিনের জন্য সিম সক্রিয় রাখতে পারেন। যে গ্রাহকরা শুধুমাত্র তাদের সিম সক্রিয় রাখতে চান, তাদের জন্য এই রিচার্জ প্ল্যান। তবে এরসাথে কোম্পানি কোনো SMS এবং ডেটা সুবিধা প্রদান করে না। এছাড়াও, কোম্পানির পোর্টফোলিওতে অনেকগুলি বিভিন্ন প্ল্যান রয়েছে যা আপনাকে এক মাসের জন্য কলিং এবং ডেটা সুবিধা দেয়।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…