ভারতবার্তা ডিজিটাল ডেস্ক, প্রিয়া দাস : একজন মহিলা যখন গর্ভবতী হন তখন তাকে অনেক কিছু মেনে চলতে হয়। খাবার খাওয়া, জল পান করা থেকে শুরু করে হাঁটাচলা করাও তাকে খুব সাবধানে করতে হয়।
গর্ভবতী মা-রা যেসব খাবার খান সেইসব খাবার থেকে কী শিশুর অ্যালার্জি হতে পারে? এই বিষয় সম্পর্কে নানা বিতর্ক রয়েছে।
তবে মনে করা হয় যে এই কারণেই হয়তো গর্ভকালীন মহিলাদের অনেক কিছু খেতে বারণ করা হয়।
আমাদের দেশেও মহিলাদেরকে কিছু কিছু খাবার খাদ্য তালিকা থেকে বাদ দিতে বলা হয়। যেমন বোয়াল মাছ ,ডিম, কচু ,বেগুন ইত্যাদি।
গবেষণা করে দেখা গেছে যে অ্যালার্জি বংশগত হতে পারে। কিন্তু মা কী খাচ্ছে সেটি শিশুর এলার্জি হওয়ার সম্ভাবনাকে কোনভাবেই প্রভাবিত করে না।
তবে শিশুর পরিবারের যদি কোন বংশগত রোগ যেমন হাঁপানি, অ্যাকজিমা থেকে থাকে তবে তা বংশপরম্পরায় শিশুর মধ্যেও দেখা দিতে পারে।তবে শিশুর পরিবারের এরকম কোনো রোগ থাকলে শিশুটিও যে ওই একই রোগে আক্রান্ত হবেই এমনটা বলা যায় না। কোনো কোনো ক্ষেত্রে শিশুর মধ্যে সেই রোগটি নাও দেখা দিতে পারে।
# যে শিশুটি জন্ম নেবে সেই শিশুটির এলার্জির সম্ভাবনাকে কমিয়ে তোলার জন্য ডাক্তাররা অন্য কিছুর ওপর জোর দেওয়ার পরামর্শ দেন।
আসুন জেনে নিই বিষয়গুলি কী কী–
১) আমরা সকলেই জানি ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। সুতরাং এই সময় কোনো ভাবেই কোনো রকম ধূমপান করা যাবে না। শুধু ধূমপান করায় নয় যারা ধূমপান করে থাকেন তাদের আশেপাশে থাকাও শিশুর পক্ষে ক্ষতিকর।
২) যদি আপনার মদ্যপান করার অভ্যাস থেকে থাকে তবে তা আপনাকে সম্পূর্ণভাবে বর্জন করতে হবে। এছাড়াও সমস্ত রকম নেশাদ্রব্য এড়িয়ে চলতে হবে।
৩) চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো রকম ওষুধ গ্ৰহন করা যাবে না। এতে শিশুর ক্ষতি হতে পারে।
৪) কৃত্রিম রং জাতীয় খাবার বা বাইরের প্যাকেটের খাবার এড়িয়ে চলতে হবে।
৫) খাদ্য তালিকায় স্বাস্থ্যকর খাবার যোগ করতে হবে। ফল, শাকসবজি বেশি পরিমাণে খেতে হবে।
৬) অতিরিক্ত ওজন বাড়তে দেওয়া চলবে না। ওজন নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত হালকা ব্যায়াম করতে হবে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…