রয়েল এনফিল্ডকে প্রতিযোগিতায় ফেলবে Keeway কোম্পানির এই নতুন ক্রুজার বাইক, জেনে নিন বিস্তারিত

হাঙ্গেরি ভিত্তিক টু হুইলার প্রস্তুতকারী সংস্থা Keeway বর্তমানে বেশ জনপ্রিয়তা পাচ্ছে ভারতীয় তথা বিদেশি গ্রাহকদের মধ্যে। কিছুদিন আগেই এই কোম্পানি ভারতীয় বাজারে বেশ কয়েকটি বাইক লঞ্চ করেছে। এই কোম্পানি চীনের কিয়ানজিং গ্রুপের মালিকাধীন। এই ব্র্যান্ড আমেরিকা, ইউরোপ, এশিয়া এবং আফ্রিকার বিভিন্ন জায়গায় প্রচলিত হলেও ভারতের বাজারে এই প্রথম তারা ব্যবসা করতে নামছে। Keeway ভারতীয় গ্রাহকদের জন্য তিনটি বাইক লঞ্চ করেছে। সেগুলি হল রেট্রো স্টাইলের স্কুটার Sixties 300i ও Vieste 300। এছাড়া এই কোম্পানি একটি ক্রুজার বাইক K Light 250V লঞ্চ করেছে।

Keeway কোম্পানির এই ক্রুজার বাইক দেখতে অনেকটা হারলে ডেভিডসন ফ্যাট বয় এর মত। এই বাইকের লুক দেখে অনেকেই মনে করেছেন যে অদূর ভবিষ্যতে রয়েল এনফিল্ডকে প্রতিযোগিতায় ফেলতে পারে এই K Light 250V বাইকটি। বিদেশি বাজারে এই বাইকের ১২৫ সিসি ও ২০০ সিসি ভ্যারিয়েন্ট উপলব্ধ হলেও ভারতের বাজারের জন্য এই কোম্পানি শুধুমাত্র ২৫০ সিসি ইঞ্জিনের ভেরিয়েন্ট লঞ্চ করেছে। এই বাইকটি অত্যাধুনিক স্পেসিফিকেশন এবং জোরদার পারফরম্যান্স অবশ্যই ভারতীয় গ্রাহকদের মন জয় করে নিতে পারবে।

K Light 250V বাইকটিতে ২৪৯ সিসির একটি V টুইন এয়ার কুল ইঞ্জিন রয়েছে যা ১৮.৭ bhp পাওয়ার এবং ১৯ Nm টর্ক উৎপাদন করতে পারে। এই বাইকের সামনে এবং পিছনে যথাক্রমে টেলিস্কোপিক ফর্ক এবং হাইড্রোলিক সাসপেনশন রয়েছে। বাইকের দুই চাকাতেই ডিস্ক ব্রেক সহ ডুয়েল চ্যানেল এবিএস সিস্টেম রয়েছে। এছাড়াও এই বাইকে রয়েছে অত্যন্ত অত্যাধুনিক কিছু ইলেকট্রনিক্স সিস্টেম।

বাইকটিকে স্টাইলিশ বানানোর জন্য দুটি সাইলেন্সার দেওয়া হয়েছে। এছাড়া রয়েছে ডিকেলসসহ ফুয়েল ট্যাংক, ইঞ্জিন গার্ড ইত্যাদি। বাইকটিতে সমস্ত জায়গায় এলইডি লাইট ব্যবহার করা হয়েছে। রয়েল এনফিল্ড বাইক থেকে এই বাইকের শক্তি কম হলেও লুকের বিচারে এটি রয়েল এনফিল্ড এর বিকল্প হতে পারে। অনেকেই মনে করছেন অদূর ভবিষ্যতে keeway কোম্পানির ক্রুজার বাইকগুলি রয়েল এনফিল্ডকে টেক্কা দিতে পারে। এখনো অব্দি K Light 250V এর দাম কোম্পানির পক্ষ থেকে ঘোষণা করা হয়নি। তবে মাত্র ১০ হাজার টাকা টোকেন মূল্য দিয়ে আপনি এখনই বাইকটি প্রি বুকিং করে রাখতে পারেন।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026