নিউজ

দিল্লির ব্যাগ কারখানায় আগুন লাগার ঘটনায় মৃত প্রত্যেকের পরিবার পিছু ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা কেজরিওয়ালের

দিল্লি : রবিবার সকালে দিল্লির রানি ঝাঁসি রোডে আনাজ মান্ডির ব্যাগ কারখানায় ভয়াবহ আগুন লাগে। দুর্ঘটনায় মৃত্যু হয় ৪৩ জনের, আহত বহু। ঘটনার পরেই ঘটনাস্থলে হাজির হন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। সেখান থেকে তিনি হাসপাতালে যান আহতের সঙ্গে দেখা করতে। মৃতদের পরিবার পিছু ১০ লক্ষ টাকা এবং আহতদের পরিবার পিছু ১ লক্ষ টাকা সাহায্যের কথা ঘোষণা করলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

এদিন ভোর পাঁচটা নাগাদ আগুন লাগে ওই উত্তর দিল্লির ওই কারখানায়। খবর পাওয়ার সাথে সাথেই ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ৩০ টি ইঞ্জিন। শট সার্কিট থেকে আগুন লাগে বলে ধারণা দমকলের। জানা যাচ্ছে, যখন আগুন লাগে তখন সব শ্রমিকরাই কারখানার মধ্যেই ঘুমাচ্ছিলো। ফলে আগুন লাগার ঘটনা তারা টের পায়নি।

যখন তাদের ঘুম ভাঙে তখন কারখানার অনেকটা অংশই পুড়ে গেছে আগুনে। ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী সহ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মৃত ও আহতদের পরিবারের পাশে দাঁড়ানোর সকল প্ৰকার আশ্বাস দিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

Anirban Kundu

Recent Posts

অবশেষে মাঠে ফিরছেন অভিষেক! শনিবার থেকেই শুরু রাজনৈতিক কর্মসূচি, দেখা করবেন আক্রান্ত কর্মীদের সঙ্গে

বিধানসভা নির্বাচনের পর দীর্ঘ নীরবতা ভেঙে ফের রাজনৈতিক ময়দানে নামতে চলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক…

May 29, 2026

এবার মিড ডে মিলের সঙ্গে মিলবে ব্রেকফাস্টও! ১২ জুন থেকে পড়ুয়াদের জন্য বড় ঘোষণা সরকারের

স্কুল পড়ুয়াদের পুষ্টির কথা মাথায় রেখে বড় সিদ্ধান্ত নিল তেলেঙ্গানা সরকার। এতদিন স্কুলে শুধুমাত্র মিড…

May 29, 2026

বিদেশের রেললাইনে ছুটবে বন্দে ভারত! নেপাল-শ্রীলঙ্কা সহ একাধিক দেশে রপ্তানির প্রস্তুতি ভারতের

ভারতের সেমি-হাই-স্পিড ট্রেন বন্দে ভারত এক্সপ্রেসকে ঘিরে সামনে এল বড় খবর। এতদিন দেশের বিভিন্ন প্রান্তে…

May 29, 2026

স্বাস্থ্যসাথীতে মিলত না, আয়ুষ্মান কার্ডে ফ্রিতে পাবেন এসব বহুমূল্য চিকিৎসা! জানুন বড় পার্থক্য

রাজ্যে আয়ুষ্মান ভারত প্রকল্প চালু হওয়া নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। স্বাস্থ্যসাথী ও আয়ুষ্মান…

May 29, 2026

লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ, মাসে ৩০০০ টাকা! চালু অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম, বাদ যেতে পারে ৩০ লক্ষ নাম

রাজ্যের মহিলাদের জন্য ঘোষিত অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প নিয়ে বড় আপডেট সামনে এল। নবান্নে সাংবাদিক বৈঠক…

May 27, 2026

প্যাচপ্যাচে গরমের পর স্বস্তির বৃষ্টি! দক্ষিণবঙ্গে কালবৈশাখীর দাপট, জারি হলুদ সতর্কতা

টানা প্যাচপ্যাচে গরমে নাজেহাল বঙ্গবাসী। অবশেষে স্বস্তির খবর শোনাল আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণ বিহারের উপর…

May 27, 2026