নিউজ

লকডাউনের মধ্যে বড় ঘোষণা, নির্মাণ কর্মীদের পাঁচ হাজার টাকা করে দেবে কেজরিওয়াল সরকার

দেশ জুড়ে চলছে ২১ দিনের লকডাউন। এই লকডাউনের ফলে বন্ধ সমস্ত কলকারখানা, শিল্প। এই অবস্থায় রাজ্যের কর্মহীন মানুষদের প্রতি সদয় হলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। দিল্লির ৭,২৪২ নির্মাণ শ্রমিকদের প্রত্যেককে ৫,০০০ টাকা করে দেওয়ার কথা ঘোষণা করলেন তিনি। দিল্লি সরকারের এক মুখপাত্র জানিয়েছেন, ‘লকডাউনে ফলে কাজ হারিয়েছেন বহু নির্মাণ কর্মী। তাদেরকে সাহায্য করা সরকারের কর্তব্য। তাই তাদের সকলকে ৫,০০০ টাকা করে দেওয়া হবে সরকারের তরফে।’

কিছুদিন আগেই দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ঘোষণা করেছিলেন, লকডাউনের সময় দিল্লির সমস্ত ট্যাক্সি এবং অটো চালকদের ৫,০০০ টাকা করে দেওয়া হবে। তারপর আজ এই ঘোষণা করা হলো দিল্লি সরকারের তরফে। এছাড়াও কেজরিওয়াল সরকার দিল্লির মানুষদের জন্য বিনামূল্যে খাবার, আশ্রয়ের ব্যবস্থাও করেছেন।

এদিকে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ভিডিও কনফারেন্সে বৈঠক হয় ১৩ রাজ্যের মুখ্যমন্ত্রীদের। সেখানে দিল্লিতে লকডাউন আরও বাড়ানোর অনুরোধ জানান কেজরিওয়াল। প্রধানমন্ত্রী তাঁর সেই অনুরোধে সাড়া দিয়েছেন বলে আজ ট্যুইটও করেন কেজরিওয়াল।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026