দেশ

লাগামছাড়া করোনা সংক্রমন, আবারো লকডাউনের পথে হাঁটছে ভারতের এই রাজ্য

দক্ষিণ ভারতের রাজ্য কেরলে বর্তমানে সবথেকে বেশি করোনা আক্রমণ হচ্ছে পুরো ভারতের মধ্যে। গতকাল কেরলে রেকর্ড পরিমাণ করোনা কেস রিপোর্ট করা হয়েছে। দৈনিক ২২,০০০ করোনাভাইরাস কেস নিয়ে বর্তমানে রাজ্যের তালিকায় সর্বশীর্ষে আছে কেরালা। তাই রাজ্যের করোনা পরিস্থিতি সামাল দেবার জন্য সারা রাজ্যে লকডাউন জারি করল কেরালা সরকার। কেরলে ক্ষমতাসীন পিনরাই বিজয়নের বাম সরকারের তরফে আজকে এই ঘোষণা করে দেওয়া হলো। কেরল সরকারের তরফ থেকে জানানো হয়েছে সপ্তাহের শেষে অর্থাৎ উইকেন্ডে এই লকডাউন জারি করা হবে। ৩১ জুলাই ২০২১ এবং ১ আগস্ট এই লকডাউন জারি হবে সারা কেরলে।

কেরলের করোনা পরিস্থিতি নিয়ে অত্যন্ত চিন্তিত কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মন্সুখ মান্ডব্য জানিয়েছেন, ” কেন্দ্রীয় সরকারের তরফ থেকে একটি ৬ সদস্যের টিম পাঠানো হচ্ছে কেরালায়। এই টিমের প্রধান হবেন ন্যাশনাল সেন্টার ফর ডিজিজ কন্ট্রোলের ডিরেক্টার। বর্তমানে ভারতের মধ্যে সবথেকে বেশি করোনাভাইরাস কেস রিপোর্ট করা হচ্ছে কেরালা থেকে। এই কারণেই কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এই টিম পাঠানো হচ্ছে। এই টিম সেই রাজ্যের সরকারকে করোনাভাইরাস মোকাবিলায় সাহায্য করবে।”

রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে বর্তমানে কেরলে সবথেকে বেশি সংখ্যায় করোনা কেস রিপোর্ট হচ্ছে মালাপ্পুরাম, থ্রিসার, কোঝিকোড়, এর্নাকুলাম, পালাক্কাড়, কোল্লাম, আলাপ্পুঝা, কান্নুর, তিরুবনন্তপুরম, এবং কোট্টায়াম থেকে।

ইন্ডিয়ান কাউন্সিল ফর মেডিকেল রিসার্চ আইসিএমআর এর একটি রিপোর্ট থেকে জানা যাচ্ছে, বর্তমানে দেশের ১১টি রাজ্যের দুই-তৃতীয়াংশ মানুষের দেহে করোনা ভাইরাসের অ্যান্টিবডি মিলেছে, অর্থাৎ তারা করোনা আক্রান্ত হয়েছিলেন। বর্তমানে সেই তালিকার শীর্ষে অবস্থান করছে মধ্যপ্রদেশ।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026