প্রথম থেকেই মনে হচ্ছিল কেরোসিন তেল সেঞ্চুরি পার করতে চলেছে। আর এবারে শনিবারের বাজারে সে রকমটাই দেখতে পেল ভারতের মধ্যবিত্ত মানুষেরা। একদিকে তো পেট্রোল ডিজেল থেকে শুরু করে নানা জিনিসের মূল্য বৃদ্ধিতে রীতিমতো নাভিশ্বাস উঠেছে সাধারণ মানুষের। তার মধ্যে এবার গোদের উপরে বিষফোঁড়া হয়ে দাঁড়িয়েছে রবিবারের জ্বালানি তেলের এই বিশাল মূল্য বৃদ্ধি। এই মাসেই কেরোসিন তেলের ইস্যু প্রাইস এক ধাক্কায় বৃদ্ধি পেয়েছে ১৩ টাকা প্রতি লিটার। প্রত্যেকটি রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাই বৃদ্ধি করেছে তাদের তেলের দাম। অর্থাৎ গত সাত মাসে ৫৩ টাকা দাম বৃদ্ধি হল কেরোসিন তেলের। যার ফলে রীতিমতো নাজেহাল অবস্থা মধ্যবিত্তের।
কতটা বৃদ্ধি পেল কেরোসিন তেলের দাম? আপাতত পাওয়া রিপোর্ট অনুযায়ী ২০২২ সালের জানুয়ারি মাসে যে দাম ছিল ৪৮ টাকা ৫৫ পয়সা, জুলাই মাসে এই দাম দিয়ে দাঁড়িয়েছে প্রায় ১০১ টাকা ৫৮ পয়সায়। অর্থাৎ সাধারণ গরিব মানুষকে এবারে এক লিটার কেরোসিন তেল কিনতে ১০৮ টাকা ৫৮ পয়সা করে দিতে হবে। রান্নার গ্যাসের দাম মোটামুটি এক হাজার টাকা ছাড়িয়ে যাওয়ার পরে অনেকেই ভেবেছিলেন তারা কেরোসিন তেল ব্যবহার করতে পারবেন। কিন্তু সেদিকেও খুব একটা সুবিধা হবে না সাধারণ মানুষের।
উল্লেখ্য বিষয়টি হলো, পেট্রোল ডিজেলের দাম এর আগেও বহুবার বৃদ্ধি পেয়েছে। তার সাথে সাথেই নিতো প্রয়োজনীয় জিনিসের আকাশ ছোঁয়া দাম বৃদ্ধি হয়েছে ভারতে। এই অবস্থায় এবার যদি গরীব মানুষের জ্বালানির দাম আরো বেড়ে যায় তাহলে সাধারণ মানুষের জন্য এটা একটা বড় ধাক্কা হতে চলেছে। কেন্দ্রীয় সরকারের নীতির কারণে এই মূল্যবৃদ্ধি ঘটছে বলে অভিযোগ করছেন বিরোধীরা।
অন্যদিকে কেরোসিন দাম বাড়ার পাশাপাশি এই তেলের উপরে পাঁচ শতাংশ হারে জিএসটি নির্ধারিত হয়। এই পরিস্থিতিতে ডিলাররা কেরোসিনের মজুদ রাখার পরিমাণ কমিয়ে দিয়েছেন। এই অবস্থায় যদি আরও চলতে থাকে তাহলে সমাজের একটা বড় অংশের মানুষ ক্রয় ক্ষমতা হারাবে। কেরোসিন ডিলারদের সংগঠনের সাধারণ সম্পাদক অশোক গুপ্ত বলছেন, দাম বৃদ্ধি পাওয়ায় বরাদ্দের ৫০ শতাংশ কেরোসিন তোলা যাচ্ছে না। জুলাই মাসে বিক্রি কার্যত বন্ধ। এত বেশি দাম হওয়ার কারণে কেউ কেরোসিন তেল কিনতে আসছেন না। তাই ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে আমাদেরকেও।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…