বিনোদন

দক্ষিণের দাপটে কোণঠাসা বলিউড, সফল ছবির তালিকায় দু’নম্বরে যশের KGF 2

১৪’ই এপ্রিল বড়পর্দায় মুক্তি পেয়েছে প্রশান্ত নীল পরিচালিত দক্ষিণী অভিনেতা যশ অভিনীত ‘কেজিএফ চ্যাপ্টার ২’। এই দীর্ঘ প্রতীক্ষিত ছবি মুক্তি পেতেই রীতিমতো উচ্ছ্বাসে ফেটে পড়েছিল দর্শকরা। অনেকদিন আগে থেকেই এই ছবি নিয়ে মাতামাতি শুরু হয়ে গিয়েছিল ভক্তদের মাঝে। অনলাইন টিকিট বুকিং থেকেই এই ছবি মুক্তির আগেই ২০ কোটি টাকা আয় করে ফেলেছিল। এখনও রীতিমতো বক্সঅফিস কাঁপাচ্ছে ‘কেজিএফ চ্যাপটার ২’। রকি ভাইয়ের ঘোর কাটতেই চাইছে না ভারতীয় সিনেমাপ্রেমীদের উপর থেকে।

উল্লেখ্য, ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শের টুইট অনুযায়ী, ‘কেজিএফ চ্যাপ্টার ২’এর হিন্দি সংস্করণ টেক্কা দিয়েছে বলিউডের মিস্টার পারফেকশনিস্টের ‘দঙ্গল’কে। দেশের সফল ছবি হিসেবে তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে প্রশান্ত নীলের এই ছবি। তৃতীয় স্থানে রয়েছে ‘দঙ্গল’। আর প্রথম স্থান দখল করে রয়েছে এস এস রাজামৌলির ‘বাহুবলী ২’। উল্লেখ্য, দেশব্যাপী এখনো পর্যন্ত ‘কেজিএফ চ্যাপ্টার ২’এর হিন্দি সংস্করণের আয় ৩৯১.৬৫ কোটি টাকা। আর এস এস রাজামৌলি পরিচালিত ‘বাহুবলী ২’এর হিন্দি সংস্করণের আয় ৫১০.৯৯ কোটি টাকা। ‘বাহুবলী ২’কে টেক্কা দিতে গেলে এখনো অনেকটা পথ যেতে হবে ‘কেজিএফ ২’কে।

দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রি এখন প্রায়ই টেক্কা দিচ্ছে বলিউডের পাশাপাশি হলিউডকেও, যা রীতিমত চিন্তার ভাঁজ ফেলেছে বহু পরিচালকদের কপালে। অনেকেই এখন ঝুঁকছেন দক্ষিণী তারকাদের দিকে। বলিউডের একাধিক তারকাকে এখন প্রায়ই দেখা যাচ্ছে দক্ষিণী ছবিতে। দক্ষিণের ফিল্ম ইন্ডাস্ট্রি এখন যে সব দিক দিয়েই বলিউডের থেকে এগিয়ে রয়েছে, তা আর আলাদাভাবে বলার অপেক্ষা রাখছে না। বলাই বাহুল্য, দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রি রীতিমত ভয় দেখাচ্ছে বলিউডকে।

তবে যতই হোক বলিউড বলিউডই। পুরো বিশ্বব্যাপী বক্সঅফিসের ব্যবসায় এগিয়ে বলিউডের মিস্টার পারফেকশনিস্ট, আমির খানের ‘দঙ্গল’। বিশ্বব্যাপী যে ছবির আয় ২.০২৪ কোটি টাকা। এই পরিমাণ সাফল্যকে এখনো পর্যন্ত টেক্কা দিতে পারেনি দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রি। অন্যদিকে ‘বাহুবলী ২’এর বিশ্বব্যাপী আয় ১,৮১০ কোটি টাকা। তৃতীয় ছবি হিসেবে ‘আর আর আর’এর বিশ্বব্যাপী কালেকশন ১১১২ কোটি টাকা। আপাতত, বিশ্বব্যাপী আয়ের ক্ষেত্রে তালিকায় চতুর্থ স্থানে রয়েছে প্রশান্ত নীলের ‘কেজিএফ চ্যাপ্টার ২’। এখনো পর্যন্ত যারা আয়, ১০৮৬ কোটি। তবে এই তালিকায় বলিউড এগিয়ে থাকলেও, পাল্লা ভারি দক্ষিণের।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026