বিনোদন

বক্সঅফিসে ৫০০ কোটির গন্ডি ছুঁতে চলেছে ‘KGF 2’

গতমাসের শেষের দিকেই মুক্তি পেয়েছে এস এস রাজামৌলি পরিচালিত ‘আর আর আর’। এই ছবি মুক্তির আগে থেকেই রেকর্ড ভাঙতে শুরু করেছিল বক্সঅফিসে। এই ছবির হাত ধরেই রাজামৌলি নিজের পরিচালিত আরো এক ছবি ‘বাহুবলি ২’এর রেকর্ড ভেঙে দিয়েছে। এবার মুক্তির আগেই ‘আর আর আর’এর রেকর্ড ভাঙলো প্রশান্ত নীল পরিচালিত ও যশ অভিনীত ‘কেজিএফ ২’। মুক্তির আগেই বক্সঅফিসে ২০ কোটি টাকার ব্যবসা করেছে এই ছবি। বর্তমানে যে ছবি ৫০০ কোটির গণ্ডি ছুঁতে চলেছে।

এই মুহূর্তে ১০ হাজার স্ক্রিনে হাউসফুল চলছে এই ছবি। দর্শকরা দিনে দিনে রমরমিয়ে বাড়ছে এই ছবির ব্যবসা। এই মুহূর্তে গোটা ভারত ব্যাপী এই ছবির আয় ৪৭৪ কোটি। পরিচালকসহ ছবির সমস্ত কলাকুশলীরা আশা করছেন খুব শীঘ্রই ‘কেজিএফ চ্যাপটার ২’ ৫০০ কোটি ছোঁবে। একদিনে এই ছবির গোটা বিশ্বব্যাপী আয় ছিল ১৬৫ কোটি, যার মধ্যে থেকে ১৩৪ কোটি টাকা ভারত থেকে আয় হয়েছে। সকলেই প্রায় প্রেক্ষাগৃহে গিয়ে দেখছেন এই ছবি।

১৪’ই এপ্রিল বড়পর্দায় মুক্তি পেল প্রশান্ত নীল পরিচালিত দক্ষিণী অভিনেতা যশ অভিনীত ‘কেজিএফ চ্যাপটার ২’। এই দীর্ঘ প্রতীক্ষিত ছবি মুক্তি পেতেই রীতিমতো উচ্ছ্বাসে ফেটে পড়েছে দর্শকরা। অনেকদিন আগে থেকেই এই ছবি নিয়ে মাতামাতি শুরু হয়ে গিয়েছিল অভিনেতার ভক্তদের মাঝে। তবে সম্প্রতি বক্সঅফিসে এই ছবির জনপ্রিয়তা দেখে মহারাষ্ট্রের মুম্বাই ও পুনেতে প্রেক্ষাগৃহের টিকিটের দাম বাড়ানো হয়েছে। দেড় হাজারটা ২০০০ পর্যন্ত করা হয়েছে।

এই মুহূর্তে সোশ্যাল মিডিয়া সরগরম রয়েছে ‘কেজিএফ চ্যাপ্টার ২’এর চর্চায়। প্রথমদিন থেকেই প্রতিক্রিয়া আসা শুরু হয়ে গিয়েছে। এখনো পর্যন্ত সবটাই ইতিবাচক, তা সোশ্যাল মিডিয়ার পাতায় চোখ রাখলেই স্পষ্ট হবে। প্রতিক্রিয়া জানাচ্ছেন চিত্র সমালোচকদের পাশাপাশি অভিনেতার অগণিত ভক্তরাও। এমনকি অভিনেতাও এই সকল ভালোবাসার জন্য আন্তরিক ধন্যবাদও জানিয়েছেন তার ভক্তদের।

উল্লেখ্য, এই ছবিতে যশ ছাড়াও দেখা মিলেছে সঞ্জয় দত্ত, প্রকাশ রাজ, রবীনা ট্যান্ডন, শ্রীনিধি শেট্টি, রামচন্দ্র রাজু, রাও রমেশ ছাড়াও রয়েছেন একাধিক বড় বড় তারকাদের।

উল্লেখ্য, থালাপতি বিজয় অভিনীত ‘বিস্ট’ মুক্তি পেয়েছে একইসাথে। এই ছবি কেজিএফের বাজার কিছুটা হলেও কেড়েছে, তা বলাই বাহুল্য। কেজিএফ মুক্তি পাওয়ার পরেই শাহিদ কাপুর অভিনীত ‘জার্সি’র মুক্তির দিন পিছিয়ে গিয়েছে। ২২’শে এপ্রিল মুক্তি পেতে চলেছে এই ছবি।

দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রি এখন প্রায়ই টেক্কা দিচ্ছে বলিউডের পাশাপাশি হলিউডকেও, যা রীতিমত চিন্তার ভাঁজ ফেলেছে বহু পরিচালকদের কপালে। অনেকেই এখন ঝুঁকছেন দক্ষিণী তারকাদের দিকে। বলিউডের একাধিক তারকাকে এখন প্রায়ই দেখা যাচ্ছে দক্ষিণী ছবিতে। দক্ষিণের ফিল্ম ইন্ডাস্ট্রি এখন যে সব দিক দিয়েই বলিউডের থেকে এগিয়ে রয়েছে, তা আর আলাদাভাবে বলার অপেক্ষা রাখছে না।

Devparna Acharya

Recent Posts

৩ দিনের ঝড়-বৃষ্টির সতর্কতা! ৬০ কিমি গতিতে ঝোড়ো হাওয়া, বজ্রপাত-শিলাবৃষ্টির আশঙ্কা বাংল

রাজ্যে ফের বদলাতে চলেছে আবহাওয়া। স্কোয়াল ফ্রন্টের প্রভাবে আজ থেকে টানা তিন দিন দক্ষিণবঙ্গ ও…

March 27, 2026

১৯ বছরের ছোট ব্যবসায়ীর সঙ্গে নাম জড়াল! মালাইকার প্রেম নিয়ে চাঞ্চল্য, কী বললেন ছেলে আরহান?

বলিউড অভিনেত্রী মালাইকা আরোরা আবারও শিরোনামে। অর্জুন কাপুরের সঙ্গে বিচ্ছেদের পর থেকেই তাঁর ব্যক্তিগত জীবন…

March 27, 2026

RCB-র এই ৫ আগুন তারকার তাণ্ডবে ছিন্নভিন্ন হবে SRH, জয় ছিনিয়ে আনায় তাঁরা বিশেষজ্ঞ

আইপিএল ২০২৬ শুরুর আগেই উত্তেজনা চরমে, আর প্রথম ম্যাচেই হতে চলেছে হাইভোল্টেজ সংঘর্ষ। বেঙ্গালুরুর চিন্নাস্বামী…

March 27, 2026

DA বকেয়া নিয়ে বড় ধোঁয়াশা কাটল! নতুন নিয়মে সরাসরি হাতে টাকা নয়—জানুন কীভাবে পাবেন

রাজ্য সরকারি কর্মীদের বহু প্রতীক্ষিত বকেয়া মহার্ঘ ভাতা (DA) নিয়ে অবশেষে বড় আপডেট সামনে এল।…

March 27, 2026

টাকা আসেনি অ্যাকাউন্টে? যুবসাথী নিয়ে বড় আপডেট—কেন দেরি, কীভাবে পাবেন ১৫০০ টাকা জানুন

আবেদন করার পরও এখনও অনেকের অ্যাকাউন্টে যুবসাথীর টাকা ঢোকেনি—এই নিয়ে স্বাভাবিকভাবেই উদ্বেগ বাড়ছে। অনেকেই ভাবছেন,…

March 27, 2026

ভোটের আগে বিস্ফোরক চার্জশিট! ৩৮ পাতায় তৃণমূলের বিরুদ্ধে কী কী অভিযোগ তুলছে BJP—জানলে চমকে যাবেন

ভোটের মুখে রাজ্যের রাজনীতি আরও গরম হতে চলেছে। বিজেপি এবার তৃণমূল সরকারের বিরুদ্ধে একটি বড়সড়…

March 27, 2026