যশ তার অনস্ক্রিন মায়ের চেয়ে ৯ বছরের ছোট, ছবিগুলি দেখে বিশ্বাস করতে পারবেন না

চলতি মাসেই মুক্তি পেয়েছে ‘কেজিএফ চ্যাপটার ২’। বক্সঅফিসের সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে এই ছবি। প্রশান্ত নীল পরিচালিত কেজিএফের রকি ভাই এখন রাজ করছেন বড়পর্দায়। তবে সম্প্রতি রকি ভাইয়ের অনস্ক্রিন মায়ের বেশ কয়েকটি রিয়েল লাইফের ছবি ভাইরাল হয়েছে, যা দেখে রীতিমত অবাক হয়েছেন অধিকাংশ নেটজনতা। সকলের জন্য রইল সেইসমস্ত ছবি।

রকি ভাইয়ের অনস্ক্রিন মায়ের নাম অর্চনা জোইস। বাস্তবে তার বয়স ২৭ বছর। ছবিতে রকি ভাইয়ের থেকে ৯ বছরের ছোট তার অনস্ক্রিন মা। কেজিএফের রকি ভাই অর্থাৎ যশের বর্তমান বয়স ৩৬ বছর। তবে অভিনেতার থেকে ছোট হয়েও তার মায়ের চরিত্রে অভিনয় করে নজর কেড়েছেন অর্চনা। ইতিমধ্যেই তার অভিনয় প্রশংসিত হচ্ছে দর্শকমহলে। উল্লেখ্য, এই ছবিতে যশকেও যে এক বিপুল পরিচিতি এনে দিয়েছে, তা আর আলাদাভাবে বলার অপেক্ষা রাখছে না।

দক্ষিণের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী অর্চনা। ‘কেজিএফ চ্যাপ্টার ২’তে অভিনয় করে দর্শকমহলে এক বিপুল পরিচিতি পেয়েছেন অভিনেত্রী। এই ছবি তাকে দর্শকমহলে জনপ্রিয়তা এনে দিয়েছে। উল্লেখ্য, একজন ভালো অভিনেত্রী হওয়ার পাশাপাশি অর্চনা একজন ভাল কত্থক নৃত্যশিল্পীও। একজন নৃত্যশিল্পী হিসেবে একাধিক স্টেজ শোও করেছেন তিনি।

মডেলিং দিয়েই নিজের কেরিয়ার শুরু করেছিলেন অভিনেত্রী। তবে বর্তমানে তিনি দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম পরিচিত মুখ। তিনি বিবাহিত। স্বামীর নাম শ্রেয়াস উথুপ্পা। নিজের স্বামীর সাথে একাধিক ছবিও শেয়ার করে থাকেন অভিনেত্রী। বর্তমানের অভিনেত্রী হিসেবে অর্চনা সোশ্যাল মিডিয়ার পাতায় ভালোই অ্যাক্টিভ। কয়েকদিন ধরেই সোশ্যাল মিডিয়ার পাতায় নেটিজেনদের মাঝে তার বাস্তব জীবনের বেশ কয়েকটি ছবি ভাইরাল হয়েছে, যা দেখে মুগ্ধ নেটজনতা।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026