পলিটিক্স

Khela Hobe Diwas: ১৬ আগস্ট রাজ্যে পালিত হবে ‘খেলা হবে’ দিবস, জানাল খোদ তৃণমূল সুপ্রিমো

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই ঘোষণা করেছিলেন এবারে বাংলায় পালিত হবে খেলা হবে দিবস। কিন্তু তখনো জানা যাচ্ছিল না কবে খেলা হবে দিবস পালিত হবে বাংলায়। রাজনৈতিক মহলের ধারণা ছিল একুশে জুলাই এর মঞ্চ থেকে খেলা হবে দিবসের ঘোষণা করে দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সম্ভাবনাকে সঠিক প্রমাণিত করে শহীদ দিবস একুশে জুলাই এর দিন খেলা হবে দিবসের দিনক্ষণ ঘোষণা করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

কবে পালিত হবে খেলা হবে দিবস? বর্তমানে সকলের কাছে প্রশ্ন এই একটাই। এদিন সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি জানিয়ে দিলেন আগামী ১৬ ই আগস্ট তারিখে পালিত হবে খেলা হবে দিবস। খেলা হবে দিবস পালন করার জন্য তিনি শুধুমাত্র ১৬ ই আগস্ট তারিখটিকে বেছে নিলেন কেন? উপরন্তু এই তারিখটি আবার বঙ্গ ফুটবলের একটি অন্যতম কালো দিন। কিন্তু কেন এই তারিখটিকে কালো দিন বলা হয়? তার জন্য যেতে হবে কিছুটা পিছনে।

ইডেন গার্ডেনে তখন ফুটবল খেলা হতো, সালটা ১৯৮০। মাঠে তখন খেলছে বাংলার দুই চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গল এবং মোহনবাগান। ডার্বি ম্যাচটি চলাকালীন হঠাৎ করেই দুই দলের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। গ্যালারি প্রত্যেকটি দর্শকের মধ্যেও সেই উত্তেজনা ছড়িয়ে পড়ে মুহূর্তের মধ্যেই। তীব্র বাদানুবাদ, ধাক্কাধাক্কি, মারামারি, এবং একটি স্ট্যাম্পেড। এই চরম বিশৃংখলার মধ্যে পড়ে গিয়ে পদপিষ্ট হয়ে মারা যান দুই দলের ১৬ জন সমর্থক। দিনটি এখনো পর্যন্ত বঙ্গ ফুটবলের ইতিহাসে একটি রক্তাক্ত দিন হিসেবে পরিচিত।

তারপর থেকেই এই দিনটি জাতীয় ফুটবল প্রেমী দিবস হিসেবে পালিত হয়। এই জাতীয় ফুটবল প্রেমী দিবসেই খেলা হবে দিবস পালন করার পরিকল্পনা গ্রহণ করছেন মমতা। একুশের ভোটযুদ্ধের তৃণমূলের প্রধান স্লোগান খেলা হবে নিয়ে একটি দিবস পালন করার কথা আগেই বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও এই দিবসের নামে একটি প্রকল্প আনার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। প্রকল্পে পাশাপাশি, এবারে একটি নতুন দিবস পালন করার কথা জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাৎপর্যপূর্ণ ভাবে এই খেলা হবে দিবসে বাংলার বেশ কিছু ক্লাবকে ফুটবল প্রদান করার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী ধারণা যদি এই ফুটবল দেওয়া হয় তাহলে গ্রাম বাংলার বেশ কিছু খেলোয়াড় সুযোগ পাবেন। তার ফলে, ফুটবলের প্রতি বাংলার ছেলেদের আগ্রহ বাড়বে এবং আরো ভালো ভালো ফুটবল খেলোয়াড় উঠে আসবে পশ্চিমবঙ্গ থেকে।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026