পলিটিক্স

21 July: বিজেপিকে ভারত ছাড়া না করা পর্যন্ত খেলা হবে, একুশে জুলাইয়ের মঞ্চ থেকে হুঁশিয়ারি মমতার

একুশে জুলাই এর মঞ্চ থেকে ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে কার্যত তোপ দাগতে শুরু করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনের সভায় মঞ্চ থেকে সরাসরি বিজেপিকে হুঁশিয়ারি দিয়ে বললেন, ” বিজেপিকে ভারত ছাড়া না করা পর্যন্ত রাজ্যে রাজ্যে খেলা হবে।” এদিনের মঞ্চ থেকে তৃণমূলের এবারের বিধানসভা নির্বাচনের ট্রেডমার্ক স্লোগান খেলা হবে – র সুরেই বক্তব্য রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবারের নির্বাচনে তৃণমূলের স্লোগান ছিল খেলা হবে। আর খেলাটা কিন্তু হয়েছে, যে চ্যালেঞ্জ প্রশান্ত কিশোর দিয়েছিলেন, অর্থাৎ বিজেপি 100 এর কম আসন পাবে সেটা পূরণ হয়েছে আবার উপরন্তু তৃণমূল কংগ্রেস 213 আসন লাভ করেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজে নন্দীগ্রাম থেকে পরাজিত হলেও তৃণমূল কংগ্রেস তৃতীয়বারের জন্য ক্ষমতায় এসেছে। আর তৃতীয় বারের জন্য শপথ গ্রহণ করার পরেই প্রথম একুশে জুলাইয়ে জনসভা থেকেই নিজের জাতীয় রাজনীতিতে প্রবেশের সম্ভাবনা জাগিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিনের জনসভা থেকে গেরুয়া শিবির কে কটাক্ষ করলেন তিনি হাই লোডেড ভাইরাস পার্টি বলে। তার পাশাপাশি জাতীয় স্তরে খেলার ডাক দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। করোনাভাইরাস নিয়ে ইতিমধ্যেই সমস্যার মধ্যে পড়ে রয়েছে পশ্চিমবঙ্গ এবং ভারত। করোনাভাইরাস যাতে বেশি না ছড়িয়ে পড়ে সেই জন্য, এবারেও ভার্চুয়ালি অনুষ্ঠিত করা হয়েছে একুশে জুলাই এর জনসভা। এই জনসভায় বক্তৃতা রাখার সময় তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “খেলা একটা হয়েছে। এ রাজ্যের নির্বাচনে। আবার খেলা হবে। বিজেপিকে ভারত থেকে বিতাড়িত না করা অবধি খেলা হবে।”

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আজ আমাদের স্বাধীনতা দিবস। বিজেপি জানে শুধুমাত্র গুলি আর গালি। বিজেপি শুধুমাত্র স্পাই গিরি করতে পারে। বিভিন্ন এজেন্সিকে কাজে লাগানো ছাড়া ওরা কিছুই জানেনা। ওটা একটা ভাইরাস লোডেড পার্টি। নিজের দলের লোকেদের বিরুদ্ধে সংস্থাকে ব্যবহার করে ওরা। আর কিছুই ওদের জানা নেই।এভাবে কোনদিন জয়লাভ করা যায় না। বিজেপির মত দলের কোন সংস্কৃতি নেই।”

তার পাশাপাশি রাজ্যের করোনা পরিস্থিতির জন্য ভারতীয় জনতা পার্টিকে তুলোধোনা করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনকার জনসভা থেকে সরাসরি নরেন্দ্র মোদী এবং অমিত শাহ কে কটাক্ষ করেন তিনি। তিনি অভিযোগ করেন, কেন্দ্রের তরফ থেকে পশ্চিমবঙ্গ কে সাহায্য করা হচ্ছে না, কোনভাবেই ভ্যাকসিন দেওয়া হচ্ছে না। কিন্তু যখন করোনাভাইরাস ছড়িয়ে পড়ছিল তখন ভোটের আয়োজন করে দফায় দফায় রাজ্যে এসেছেন মোদী, অমিত শাহ। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এসেছেন। এই কারণে হু হু করে বেড়েছে সংক্রমণ।

তার পাশাপাশি এদিন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এর বিরুদ্ধেও কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আপনারা হয়তো সকলেই অবগত, এবারে উত্তরপ্রদেশের সিলেবাস থেকে রবীন্দ্রনাথের ছুটি কবিতা বাদ পড়েছে। এবং সেই জায়গায় এসেছে যোগী আদিত্যনাথ এবং বাবা রামদেবের লেখা কিছু গল্প। সেই নিয়ে বক্তব্য রাখতে গিয়ে যোগী আদিত্যনাথ কে কটাক্ষ করে মুখ্যমন্ত্রী বলেন, ” উনি কেমন নেতা আমার জানা নেই যিনি রবীন্দ্রনাথের নাম সিলেবাস থেকে বের করেছেন।” এছাড়া এইদিনের জনসভা থেকে সমস্ত স্তরের তৃণমূল কর্মীদের একসাথে কাজ করার এবং মানুষের পাশে থাকার আহ্বান দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026