মিউজিক

পুলের ধারে কেশরী লাল যাদবের সাথে রোমান্টিক পারফরম্যান্স অভিনেত্রী, ঘনিষ্ঠ দৃশ্যে চোখ কপালে দর্শকদের (VIDEO)

সম্প্রতি নেটদুনিয়ায় একটি ভোজপুরি গান ভীষণরকম ভাইরাল হয়েছে। এই গানে দেখা গিয়েছে ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির এক জনপ্রিয় জুটিকে। ভাইরাল হওয়া গানে নেহা রাজ ও কেশরী লাল যাদবকে দেখা গিয়েছে। এনারা দুজনেই ভোজপুরি ইন্ডাস্ট্রির অন্যতম দুই প্রথম সারির তারকা। ভিডিওতে তাদের রোমান্স রীতিমতো উষ্ণতা ছড়িয়েছে নেটদুনিয়ায়, তা বলাই বাহুল্য। সম্প্রতি একটি জনপ্রিয় ভোজপুরি ইউটিউব চ্যানেলের মাধ্যমেই এই ভিডিওটি শেয়ার করা হয়েছে সোশ্যাল মিডিয়ার পাতায়, যার ভিউজ এই মুহূর্তে কোটিতে কথা বলছে।

নেহা রাজ ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয়, সুন্দরী, প্রথম সারির অভিনেত্রী। তিনি ভীষণভাবে জনপ্রিয় সেখানকার দর্শকদের মধ্যে। ১ মাস আগে ‘সারেগামা হাম ভোজপুরি’র ব্যানারে হোলি উপলক্ষে একটি নতুন মিউজিক ভিডিও প্রকাশ্যে এসেছিল। সেই ভিডিওতে ‘গারাম গোদাম’এর তালে নেহা রাজকে সুইমিং পুলের ধারে রঙ নিয়েই অভিনেতার সাথে রোমান্টিক হতে দেখা গিয়েছিল। ছিল জোরদার নাচের দৃশ্যও। ইতিমধ্যেই তাদের এই মিউজিক ভিডিও পৌঁছে গিয়েছে ২ কোটির কাছাকাছি মানুষের কাছে। বলাই বাহুল্য, এই মুহূর্তে ভোজপুরি দর্শকদের একাংশের মাঝে রীতিমতো উষ্ণতা ছড়িয়েছে কেশরী লাল যাদব ও নেহা রাজের এই হোলির মিউজিক ভিডিওটি।

১ মাস আগে ‘সারেগামা হাম ভোজপুরি’র ব্যানারে এই মিউজিক ভিডিওটি মুক্তি পেলেও এখনো ভোজপুরি দর্শকদের একাংশের মাঝে ট্রেন্ডিংয়ে রয়েছে এই গানটি। উল্লেখ্য গানটির কথা দিয়েছিলেন ভগিরথ পাঠক। সুর দিয়েছিলেন শুভম রাজ। গানটি শোনে গিয়েছিল স্বয়ং কেশরী লাল যাদব ও নেহা রাজের কন্ঠেই। এই মুহূর্তে নিজেদের এই ১ মাস পুরনো হোলির মিউজিক ভিডিওর সূত্র ধরেই একাংশের মাঝে পুনরায় চর্চিত ও প্রশংসিত ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির এই দুই তারকা।

Devparna Acharya

Recent Posts

অবসর ঘোষণা করলেন সূর্যকুমার? ভাইরাল পোস্ট ঘিরে তোলপাড় সোশ্যাল মিডিয়া

ভারতীয় ক্রিকেটের অন্যতম জনপ্রিয় ব্যাটার সূর্যকুমার যাদবকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় জোর জল্পনা শুরু হয়েছে। একটি…

June 7, 2026

৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া, দুই বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস! জেনে নিন আগামীকালের আবহাওয়া

টানা বৃষ্টিতে অবশেষে স্বস্তি মিলেছে গরমে নাজেহাল বঙ্গবাসীর। গত কয়েকদিনের তীব্র অস্বস্তিকর আবহাওয়ার পর দক্ষিণবঙ্গ…

June 7, 2026

সোনা-রুপোর দামে বড় পতন! কলকাতায় কমল সোনার দাম, রুপো সস্তা ১১ হাজার টাকা

সোনা ও রুপো কিনতে চাইছেন? তাহলে আপনার জন্য সুখবর। আন্তর্জাতিক বাজারে ডলারের শক্তিশালী অবস্থান এবং…

June 7, 2026

কোটি টাকার প্রতারণার অভিযোগে সোহম চক্রবর্তীর বিরুদ্ধে FIR, যুক্ত হল জামিনঅযোগ্য ধারা

টলিউড অভিনেতা এবং প্রাক্তন বিধায়ক সোহম চক্রবর্তীকে ঘিরে ফের বিতর্ক দানা বাঁধল। তাঁর বিরুদ্ধে আর্থিক…

June 7, 2026

শিমলা-মানালি ভ্রমণ আরও সহজ! কলকাতা-হিমাচল রুটে শুরু হল নতুন ট্রেন পরিষেবা

পাহাড়প্রেমী পর্যটকদের জন্য বড় সুখবর। কলকাতা থেকে হিমাচল প্রদেশে যাতায়াত আরও সহজ করতে চালু হল…

June 7, 2026

ব্যাঙ্কে টাকা না থাকলেও হবে UPI পেমেন্ট! নতুন পরিষেবা চালু করল BharatPe

ডিজিটাল পেমেন্টের জগতে বড় পদক্ষেপ নিল ফিনটেক সংস্থা BharatPe। এবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পর্যাপ্ত টাকা না…

June 7, 2026