বিনোদন

Bhojpuri Video: দশজনের মাঝে চুটিয়ে রোমান্স করলেন খেসারি-অক্ষরা, দেখতে দেখতে ১০০ মিলিয়ন ভিউ

ভোজপুরি সুপারস্টার খেসারি লাল যাদব এবং অক্ষরা সিংয়ের অন স্ক্রিন জুটি দর্শকদের খুব পছন্দ হয়ে থাকে। এই দুই তারকা এক সঙ্গে অনেক সিনেমা ও গানে কাজ করেছেন। আজকাল ইউটিউবে অক্ষরা সিং এবং খেসারি লালের ভোজপুরি রোমান্টিক গান ‘তোহার ধোদি বা ফুলওয়া কাটোরি নিয়ান’ প্রচুর মানুষ আবার দেখা শুরু করেছেন। গানটিতে অক্ষরা ও খেসারিকে অসাধারণ নাচ করতে দেখা গিয়েছে। এই রোমান্টিক গানটি ইউটিউবে ৬৮ মিলিয়নেরও বেশি ভিউ পেয়েছে ইতিমধ্যে।

গানটির মিউজিক বেশ মন টানার মতো। এই গানে অক্ষরাকে চোখে পড়ার মতো ঝকমকে পোশাক পরে থাকতে দেখা যায়। তার চেহারা দর্শক ও ভক্তদের খুব পছন্দ হয়েছে বলাই বাহুল্য। গানটি ওয়ার্ল্ড ওয়াইড রেকর্ড ভোজপুরি ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়েছে। ‘তোহার ধোদি বা ফুলওয়া কাটোরি নিয়ান’ গানটি গেয়েছেন খেসারি লাল যাদব নিজে। গানটির কথা লিখেছেন শ্যাম দেহাতি। সংগীত পরিচালনা করেছেন অবিনাশ ঝা। এই গানটি সুপারহিট ভোজপুরি ছবি ‘সাজন চলে সাসুরাল ২’ এর। ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন খেসারি লাল যাদব, স্মৃতি সিনহা, অক্ষরা সিং, অনুপ অরোরা, কিরণ যাদব এবং মায়া যাদব।

অক্ষরা সিং এবং খেসারি লাল যাদব ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির বড় তারকা। দুজনের ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন তাদের গান ও ছবি মুক্তির জন্য। অক্ষরা সিং সোশ্যাল মিডিয়ায় তার ছবি এবং ভিডিও শেয়ার করে সর্বদা শিরোনামে বজায় থাকেন। ইনস্টাগ্রামে অভিনেত্রীর ফলোয়ার সংখ্যা ১.৪ মিলিয়নেরও বেশি। অক্ষরা সিং এবং খেসারি লালের গানগুলি ইউটিউবে খুব পছন্দ করা হয়।

Saikat Sarkar

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026