বিনোদন

খেসারী লাল যাদব ও সাহার আফসার হোলির স্পেশাল গান ভাইরাল, রোমান্টিক মাখোমাখো নাচ নজর কেড়েছে নেটিজেনদের

বলিউডের পাশাপাশি আজকালকার দিনে মাঝে মাঝেই চর্চার কেন্দ্রবিন্দুতে আসছে ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রি। আগের তুলনায় অনেক উন্নতি হয়েছে ভোজপুরি ছবির। বিভিন্ন ভোজপুরি সিনেমার গানের ভিডিও বা ডায়লগ মাঝে মাঝে সুপারহিট হয়ে যায় সোশ্যাল মিডিয়ার দুনিয়াতে। বিশেষ করে ইউটিউবের ট্রেন্ডিং তালিকায় দেখা যায় বিভিন্ন ভোজপুরি সিনেমার গান বা ভিডিও। এই ভোজপুরি ইন্ডাস্ট্রিতে একাধিক অভিনেত্রী তাঁদের দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে রাতের ঘুম কেড়ে নেয় নেটিজেনদের। সেইসাথে এই ভোজপুরি ইন্ডাস্ট্রিতে ব্যাপক জনপ্রিয়তা রয়েছে সুপারস্টার খেসারি লাল যাদবের।

আজ বসন্ত উৎসব। গোটা ভারতে কোথাও দোল বা কোথাও হোলি নামে পরিচিত এই রং খেলার দিন। পুরনো নেতিবাচকতাকে সরিয়ে নতুন রঙে রাঙিয়ে ওঠার নাম এই দোল উৎসব। এই রং খেলার দিনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেন গোটা ভারতবাসী। এই উৎসব বিশেষভাবে জনপ্রিয় উত্তরপ্রদেশের বৃন্দাবন মথুরা সমস্ত জায়গায়। এই হোলির আগেই ইউটিউবে পোস্ট হয়েছিল খেসারী লাল যাদবের হোলি স্পেশাল মিউজিক ভিডিও। বলাবাহুল্য, সেই ভিডিও এখন সোশ্যাল মিডিয়াতে জনপ্রিয়তার শিখরে পৌঁছে গিয়েছে।

গানটির নাম, “উপাসে রাহী কা”। এই গানে খেসারী লাল যাদব ও সাহার আফসার রোমান্টিক মাখোমাখো নাচ দেখা গিয়েছে। দুইজনের মধ্যে কেমিস্ট্রি মন জয় করে নিয়েছে নেটিজেনদের। গানটি শুরুতে দুইজন বেডরুমে অন্তরঙ্গতায় মত্ত হয়েছেন এবং ঠিক কিছুক্ষণ বাদে তাঁরা আবার বাগানের মধ্যে একে অপরের কাছে এসেছেন। দুজনের মধ্যে উষ্ণ রোমান্স রাতের ঘুম কেড়ে নিয়েছে গোটা নেটজনতার।

জানিয়ে রাখা ভাল, মিউজিক ভিডিও “উপাসে রাহী কা”, চোরি চোরি চুপকে চুপকে সিনেমার। এই গানটি গেয়েছেন খেসারী লাল যাদব ও প্রিয়াঙ্কা সিং। গানের লিরিক্স দিয়েছেন আশুতোষ তিওয়ারি। এই গানটির মিউজিক কম্পোজ করেছেন রাজনিশ মিশ্রা। বর্তমানে হোলির মরসুমে এই গান আবার নতুন করে তুমুল ভাইরাল হয়েছে। আজকে রংয়ের খেলার মাঝেই ইউটিউবের ট্রেন্ডিং লিস্টে উঠে এসেছে এই ভোজপুরি মিউজিক ভিডিও।

BharatBarta Desk

Recent Posts

ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছাড়াই পেমেন্ট! Google Pay-র নতুন ‘Pocket Money’ ফিচারে বদলাচ্ছে ডিজিটাল লেনদেন

ডিজিটাল পেমেন্টের দুনিয়ায় বড় আপডেট আনল Google Pay। নতুন ‘Pocket Money’ ফিচারের মাধ্যমে এখন আর…

April 12, 2026

তাপপ্রবাহের মাঝেই বৃষ্টি দক্ষিণবঙ্গে! আজ ভিজবে কোন কোন জেলা?

বাংলায় গরম ক্রমশ বাড়ছে। আবহাওয়া দফতরের মতে, আগামী কয়েক দিনে দক্ষিণবঙ্গের তাপমাত্রা ৫ থেকে ৭…

April 12, 2026

কোটি টাকার সোনা, দামি Rolex আর বিশাল শেয়ার! ঠিক কত সম্পত্তির মালিক কোয়েল মল্লিক জানলে চমকে যাবেন

টলিউডের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক সম্প্রতি রাজনীতিতে যোগ দিয়ে নতুন অধ্যায় শুরু করেছেন। রাজ্যসভার সাংসদ…

April 11, 2026

KKR-এ বড় সিদ্ধান্ত আসছে? অধিনায়ক রাহানেকে ঘিরে বাড়ছে প্রশ্ন

কলকাতা নাইট রাইডার্স—এক সময় আইপিএলের অন্যতম সফল দল। তিনবার ট্রফি জেতা এই ফ্র্যাঞ্চাইজির নাম শুনলেই…

April 11, 2026

ভোটের মুখে ফের ইডির ঝটকা! পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে হানা, SSC কেলেঙ্কারিতে তোলপাড় রাজ্য

ভোটের আবহে ফের তোলপাড় বাংলা! প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে শনিবার সকালেই হানা দিল এনফোর্সমেন্ট…

April 11, 2026

Gold Price Today 11 April 2026: যুদ্ধবিরতির ধোঁয়াশায় কাঁপছে বাজার! বৈশাখের আগে কি সোনায় সুখবর?

আমেরিকা ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তার জেরে আন্তর্জাতিক বাজারে অস্থিরতা তৈরি হয়েছে, যার সরাসরি…

April 11, 2026