আজকের দিনে দাঁড়িয়ে ভোজপুরি গান সবথেকে জনপ্রিয় কয়েকটি ভারতীয় সংগীতের মধ্যে একটি হয়ে উঠেছে। যে কোন অনুষ্ঠানেই আজকাল ভোজপুরি গান বাজনা শোনা যায়। সবথেকে বড় কথা যে কোন পার্টিতে এই ধরনের গান একেবারে মাস্ট। অনেক অনুষ্ঠানে আমরা ভোজপুরি গান শুনে থাকি এবং অনেকেই এই ভোজপুরি গানের সঙ্গে নাচ করে মঞ্চ মাতিয়ে দেন। ভোজপুরি অনেক তারকা এমন রয়েছেন যারা বলিউড তারকাদের থেকেও অনেক বেশি জনপ্রিয়। এদের মধ্যে যেমন আছেন নিরাহুয়া, তেমনি রয়েছেন খেসারি লাল যাদব এবং রবি কিসান এর মতো তারকারা।
অন্যদিকে, অভিনেত্রীদের তালিকা দেখতে গেলে সেখানেও চমক ভরপুর। একদিকে যেমন নিজের চেহারা ও লুকস দিয়ে পুরো ভোজপুরি দুনিয়াকে নিজের বশ করে নিয়েছেন আম্রপালি দুবে। তেমনি কিন্তু নিজের দারুন অভিনয় দিয়ে দর্শকদের মন জয় করছেন বাঙালি অভিনেত্রী মোনালিসা। এর সাথেই উঠতি অভিনেত্রীদের মধ্যে কাজল রাঘবানির নামও না বললেই নয়। অক্ষরা সিংও এই তালিকায় একটা জায়গা করে নিয়েছেন। তবে সম্প্রতি এই তালিকায় আরও একটি নাম আমরা দেখতে পাচ্ছি। এই নামটি হলো আকাঙ্খা দুবের।
সম্প্রতি খেসারি লাল ও আকাঙ্খা দুবের একটি নতুন গান সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এই গানের ভিডিওটি অ্যালবাম গরম গোলা থেকে নেওয়া হয়েছিল। এই গানটি খেসারি লাল যাদব গেয়েছেন। এ পর্যন্ত গানটি দেখেছেন পাঁচ লাখের বেশি মানুষ এবং লাইক করেছেন ১৫ হাজার মানুষ। খেসারি লাল যাদবের চ্যানেল থেকে এই গানটি ২ জুন ২০২৩-এ আপলোড করা হয়েছিল। এই গানে খেসারি লাল যাদবের রোমান্টিক স্টাইল দেখা যাচ্ছে। খেসারি লাল যাদব এই গানে অভিনেত্রী আকাঙ্খা দুবের সাথে অসাধারণ রোমান্স করেছেন। দুজনের কেমিস্ট্রি দেখে মানুষ রীতিমতো পাগল হয়ে যাচ্ছেন এবং দুজনের গান সবাই বেশ পছন্দও করছে। দেখে নিন ভিডিওটি।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…