Categories: বিনোদন

রানী চ্যাটার্জির সাথে সিক্ত রোমান্সে মত্ত খেসারি লাল যাদব, ব্যাপক ভাইরাল গানের ভিডিও

বলিউডের পাশাপাশি আজকালকার দিনে মাঝে মাঝেই চর্চার কেন্দ্রবিন্দুতে আসছে ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রি। আগের তুলনায় অনেক উন্নতি হয়েছে ভোজপুরি ছবির। বিভিন্ন ভোজপুরি সিনেমার গানের ভিডিও বা ডায়লগ মাঝে মাঝে সুপারহিট হয়ে যায় সোশ্যাল মিডিয়ার দুনিয়াতে। বিশেষ করে ইউটিউবের ট্রেন্ডিং তালিকায় দেখা যায় বিভিন্ন ভোজপুরি সিনেমার গান বা ভিডিও। এই ভোজপুরি ইন্ডাস্ট্রিতে একাধিক অভিনেত্রী তাঁদের দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে রাতের ঘুম কেড়ে নেয় নেটিজেনদের। সেইসাথে এই ভোজপুরি ইন্ডাস্ট্রিতে ব্যাপক জনপ্রিয়তা রয়েছে সুপারস্টার খেসারি লাল যাদবের।

এই ভোজপুরি সুপারস্টারের জনপ্রিয়তা শুধুমাত্র যে দেশের মাটিতে, এমনটা নয়। বিদেশেও এই অভিনেতার অনেক অনুরাগী রয়েছে। খুব অল্প সময়ের মধ্যেই তিনি ভোজপুরি ইন্ডাস্ট্রি তথা গ্ল্যামার ওয়ার্ল্ডে বড় নাম করে নিয়েছেন। তাইতো অভিনেতার কোন গান ইউটিউবে রিলিজ করলেই তা চোখের পলকে ব্যাপক ভাইরাল হয়ে যায়। আসলে লাখ লাখ অনুরাগীরা মুহুর্তের মধ্যে ভিডিওতে লাইক দেন এবং অনেকেই কমেন্ট করেন। সম্প্রতি অভিনেতার “মওকা কে লাভ লা পাজা মে দাব লা” মিউজিক ভিডিওটি সারা ইউটিউবে সাড়া ফেলেছে।

এই মিউজিক ভিডিওতে খেসারি লাল যাদবের সাথে স্ক্রিন ভাগ করে নিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী রানী চ্যাটার্জী। লাখ লাখ মানুষ এই রানী চ্যাটার্জির লাস্যময়ী ভঙ্গিতে মন দেন। বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইটে এই অভিনেত্রীর ফ্যান ফলোইং এর সংখ্যা বেশি অনেকটাই। সম্প্রতি ভাইরাল হওয়া ওই পুরনো মিউজিক ভিডিওতে রানি চ্যাটার্জি লেহেঙ্গা পরে গানের তালে তুমুল নাচ করেন। মিউজিক ভিডিওতে দুই তারকা জুটির কেমিস্ট্রি ব্যাপক পছন্দ হয়েছে নেটিজেনদের।

বলা বাহুল্য, এই মিউজিক ভিডিও এখন ইউটিউব দুনিয়াতে ব্যাপক ভাইরাল হয়ে গেছে। আপনি শুনলে অবাক হবেন যে এই ভিডিওটি প্রায় ৩৯ লাখের বেশি মানুষ দেখেছে। অনেকেই ভিডিওতে লাইক দিয়েছেন এবং কমেন্ট করে দুই তারকা জুটির অসাধারণ কেমিস্ট্রির প্রশংসা করেছেন। আপনি যদি ভিডিওটি এখনও না দেখে থাকেন, তাহলে অবশ্যই দেখে নিন।

BharatBarta Desk

Recent Posts

সরকারি স্কুলের ইউনিফর্ম নিয়ে বিতর্ক, গুণমান খতিয়ে দেখতে রিপোর্ট তলব

রাজ্যের সরকারি ও সরকারপোষিত স্কুলগুলিতে ছাত্রছাত্রীদের জন্য সরবরাহ করা ইউনিফর্মের গুণমান নিয়ে নতুন করে প্রশ্ন…

May 26, 2026

ডায়মন্ড হারবার পুরসভায় ৮ তৃণমূল কাউন্সিলরের ইস্তফা, ‘মডেল’ নিয়ে প্রশ্নের চাপে নেতৃত্ব

দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার পুরসভায় রাজনৈতিক অস্থিরতা নতুন মাত্রা পেল। সোমবার দুর্নীতি, ক্ষমতার কেন্দ্রীকরণ…

May 25, 2026

বুধ থেকে বদলাবে হাওয়া, দক্ষিণবঙ্গে ঝেঁপে বৃষ্টি ও কালবৈশাখীর সম্ভাবনা, স্বস্তির ইঙ্গিত আবহাওয়ায়

দক্ষিণবঙ্গজুড়ে গত কয়েকদিন ধরে ভ্যাপসা গরম ও অতিরিক্ত আর্দ্রতার জেরে নাজেহাল সাধারণ মানুষ। জ্যৈষ্ঠের দাবদাহের…

May 25, 2026

আর রেয়াত নয়! অবৈধ নির্মাণের বিরুদ্ধে কড়া অভিযানে কলকাতার ৩ এলাকায় ভাঙন শুরু পুরসভার

কলকাতায় অবৈধ নির্মাণ রুখতে কড়া পদক্ষেপ নিল কলকাতা পুরসভা (KMC)। শহরের তিনটি গুরুত্বপূর্ণ এলাকায় বেআইনি…

May 24, 2026

অবৈধ নির্মাণ বিতর্কে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংস্থার আবেদন, পুরসভার কাছে চাইল অতিরিক্ত সময়

কলকাতায় অবৈধ নির্মাণকে ঘিরে নতুন করে রাজনৈতিক ও প্রশাসনিক চর্চা শুরু হয়েছে। এই আবহেই তৃণমূল…

May 24, 2026

পোস্ট অফিসের এই স্কিমে একবার টাকা রাখলেই মাসে মাসে আয়! নিরাপদে মিলতে পারে মোটা রিটার্ন

বর্তমান সময়ে নিরাপদ বিনিয়োগের পাশাপাশি নিয়মিত আয়ের সুযোগ খুঁজছেন অনেকেই। শেয়ার বাজার বা ঝুঁকিপূর্ণ বিনিয়োগে…

May 24, 2026