ভোজপুরি

Bhojpuri Video: দুরন্ত রোম্যান্সে মজে মোনালিসা ও খেসারি লাল যাদব, ভিডিওটি ইউটিউবে তোলপাড় সৃষ্টি করেছে

ভোজপুরি সিনেমার সবথেকে বড়ো কিছু সুপারস্টারের মধ্যে একজন হলেন অবশ্যই অন্তরা বিশ্বাস ওরফে মোনালিসা। বাংলা থেকে নিজের অভিনয়ের যাত্রা শুরু করলেও, তিনি সাফল্য পেয়েছেন ভোজপুরি ইন্ডাস্ট্রিতে। সেই জগতে এখন তিনি রীতিমতো কুইন হয়ে উঠেছেন। তিনি নিজের গ্ল্যামারাস লুকের মাধ্যমে মাঝেমধ্যেই নিজের ভক্তদের চমক দিতেই থাকেন। নতুন সিনেমা হোক কিংবা নতুন ইনস্টাগ্রাম পোস্ট, সব কিছুর মাধ্যমেই নিজের ভক্তদের কাছে বেশ জনপ্রিয় অভিনেত্রী। ভোজপুরি ইন্ডাস্ট্রিতে তিনি নিজের একটি আলাদা পরিচয় তৈরি করেছেন। একাধিক ওয়েব সিরিজ এবং সিনেমায় তিনি দারুন অভিনয়ের মাধ্যমে ভক্তদের প্রিয় অভিনেত্রীদের তালিকায় নিজের নাম অঙ্কিত করে ফেলেছেন।

অভিনেত্রীদের দিক থেকেও অনেকেই ভোজপুরি ইন্ডাস্ট্রি থেকে নিজেদের একটা আলাদা রকমের জনপ্রিয়তা তৈরি করে ফেলেছেন। এই তালিকায় আমরা অবশ্যই পেয়েছি বাঙালি কন্যা মোনালিসাকে। ভোজপুরি জগতে অত্যন্ত জনপ্রিয় একজন অভিনেত্রী হয়ে উঠেছেন তিনি। ভোজপুরি জগতে নানা সিনেমায় অভিনয় করা ছাড়াও, তিনি একাধিক ধারাবাহিকের প্রধান চরিত্রে অভিনয় করছেন। বছর খানেক আগে স্টার প্লাসের নজর ধারাবাহিকে তিনি প্রধান ভূমিকায় অভিনয় করেছিলেন। তার পাশাপাশি, যেকোনো ভোজপুরী গানে তার নাচের ভঙ্গিমা এবং তার অভিনয় দক্ষতা সকলকে মুগ্ধ করেছে। মাঝে মধ্যেই তিনি ছবি আপলোড করলে সেইসব ছবি ইন্টারনেটে ছড়িয়ে পড়ে একেবারে আগুনের মত। ইনস্টাগ্রাম বা অন্যান্য পরিচিত সোশ্যাল মিডিয়ায় তিনি বেশ জনপ্রিয়ও বটে। সেইসব মাধ্যমে তার যাঁরা ভক্ত রয়েছেন, তাদের জন্যেও তিনি পোস্ট করেন নানান ছবি এবং লাইফ আপডেট।

এই ছবির পরে এবারে তার একটি পুরনো গানের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে। এটি একটি ভোজপুরি গান এবং এই গানে মোনালিসার সঙ্গে আছেন ভোজপুরি সুপারস্টার খেসারি লাল যাদব। এই গানের ভিডিওটি সব জায়গায় চর্চার মধ্যে আছে। সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলছে এই ভিডিওটি। এই ভিডিওটিতে যে গানটিতে দুজনে নাচ করেছেন, সেটির নাম ঘড়ি মে বজল বাটে সাড়ে তিন। এই ভিডিওতে সুইমিং পুলে রোম্যান্স করছেন মোনালিসা ও খেসারি লাল। সোশ্যাল মিডিয়ায় ১০ লক্ষ মানুষ এই ভিডিওটি দেখেছে। এই ভিডিওতে দুজনের দারুন কেমিস্ট্রি দেখে সকলেই কার্যত অবাক। তাই বলাই যেতে পারে এই ভিডিওটি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026