বিনোদন

শোবার ঘরে এমন কাণ্ড ঘটালেন রানি চ্যাটার্জি এবং খেসারি লাল যাদব, দেখুন ভোজপুরি গানের ঝলক

রানি চ্যাটার্জী (Rani Chatterjee) ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির নায়িকাদের মধ্যে অন্যতম। তবে তিনি বঙ্গতনয়া নন। প্রকৃতপক্ষে রানি অবাঙালি। তাঁর জন্ম মুম্বইয়ে। রানির প্রকৃত নাম সাবিহা শেখ (Sabiha Sheikh)। তাঁর ডেবিউ ফিল্ম ‘সসুরা বড়া পয়সেওয়ালা’-র শুটিংয়ের সময় শুটিং স্পটে যথেষ্ট ভিড় হয়েছিল। সেই সময় বলিউডে রানি মুখার্জী (Rani Mukherjee) যথেষ্ট বিখ্যাত হয়ে উঠেছেন। ‘সসুরা বড়া পয়সেওয়ালা’-র পরিচালককে জমায়েত হওয়া আমজনতার একাংশ ফিল্মের নায়িকার নাম জিজ্ঞাসা করলে তিনি বলেন ‘রানি চ্যাটার্জি’। কারণ তাঁর ভয় ছিল, ধর্মীয় কারণে হয়তো সাবিহাকে সমস্যার সম্মুখীন হতে হবে।

পরবর্তীকালে স্ক্রিনে ‘রানি চ্যাটার্জি’ নামটিই ব্যবহার করা হয়। এই নামেই তিনি হয়ে ওঠেন ভোজপুরি ফিল্মের সুপারহিট নায়িকা। রানি বিভিন্ন সময় বিভিন্ন নায়কদের সাথে কাজ করলেও খেসারিলাল যাদব (Kheshari lal Yadav)-এর সাথে তাঁর জুটি ছিল সুপারহিট। এই জুটির অন্যতম ব্লকবাস্টার ফিল্ম ‘জনম’-এর ‘মওকে কা লাভ’ এখনও ভোজপুরি বলয়ে যথেষ্ট জনপ্রিয়। এই ফিল্মটি পরিচালনা করেছেন অজয় কুমার ঝা (Ajay Kumar Jha)। গানটি গেয়েছেন খেসারিলাল ও ইন্দু সোনালি (Indu Sonali)।

গানের ভিডিওর শুরুতে দেখা যায়, কালো রঙের রাতপোশাক পরে রানি খেসারিলালের সাথে বিছানায় অন্তরঙ্গ হতে চান। খেসারিলাল পরনে রয়েছে সবুজ রঙের টি-শার্ট ও নীল ডেনিম ট্রাউজার। গানের সুরে তাঁরা দুজনেই অন্তরঙ্গ হওয়ার ইচ্ছা প্রকাশ করেন। এরপর খেসারিলালের রানির সাথে শারীরিক ভাবে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করেন। একসময় তাঁদের পোশাক পরিবর্তন হয়। রানির পরনে মাল্টিকালার শর্ট ড্রেস। খেসারিলাল পরেন নিওন হলুদ রঙের টি-শার্ট ও ট্রাউজার। রানি নিজের শরীরে জল ঢেলে ভিজিয়ে দেন। তাঁকে জড়িয়ে ধরে চুম্বন করেন খেসারিলাল। গানের ভিডিওর ভিউ এখনও অবধি দেড় কোটি অতিক্রম করেছে।

Sourish Das

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026