বিনোদন

লাভ জিহাদ-এর জন্য যত সর্বনাশ! দর্শকদের ভালোবাসা হারালো ‘খড়কুটো’

খড়কুটো ধারাবাহিকে মুর্খাজি পরিবারের যৌথ পরিবারের ভালোবাসা আর গুনগুনের খুনসুটি খুব স্বল্প সময়ে বাঙালি দর্শকের প্রিয় ধারাবাহিক হয়ে উঠেছে। টিআরপিতে থাকতো প্রথম পাঁচে সর্বদা। তবে কিছু সপ্তাহ ধরে এই ধারাবাহিকেরটির টিআরপি কমতে শুরু করে। আগে ১-৩ এর মধ্যে টিআরপিতে এই ধারাবাহিকের নাম থাকতো। তবে স্টার জলসার চর্চিত এই সিরিয়াল ‘খড়কুটো’ এই সপ্তাহে সেরা পাঁচে নিজের জায়গা করতে পারলনা। টিআরপিতে জায়গা হয়েছে ষষ্ঠ স্থানে।

সম্প্রতি খড়কুটো ধারাবাহিকের চিত্রনাট্যে জোড় আনতে ধারাবাহিকে আগমন হয়েছিল ‘আগন্তুক’ আদিলের। আদিল ধর্মে মুসলিম। আদিলের সাথে মুখার্জি পরিবারে এক সম্পর্কের টান আছে। এই আদিল আসলে বড় জেঠাইয়ের বড় মেয়ে মুনিয়ার ছেলে। মুসলিম ছেলেকে বিয়ে করেছিল মুনিয়া, সেটাই মুখার্জি পরিবার মেনে নেয়নি। আদিলের আসল পরিচয় অজ্ঞাত পুরো পরিভারের কাছে। পটকাই আদিলকে নিয়ে আসে মুখার্জি বাড়িতে ।

পটকার কাছ থেকে আদিলের সাথে বাড়ির সম্পর্ক জানতে পারে গুনগুন। আদিলের আগমনে সৌজন্য-গুনগুনের সম্পর্কেও বড়সড় চিড় ধরেছে। গুনগুন-আদিলের মেলামেশা ভালো চোখে দেখছে না পরিবারের বাকি সদস্যরাও। এই নিয়ে বাবিন আর গুনগুনের মধ্যে নানা ঝগড়া ঝামেলা শুরু হয়। বাবিনের সন্দেহতেই এই সম্পর্কের ফাটল শুরু। অন্যদিকে দর্শকও আদিলের গল্পে এন্ট্রি ভালো চোখে দেখছেনা। অনেকে নেট নাগরিক সোশ্যাল মিডিয়াতে দাবি করেছেন, লাভ জিহাদকে প্রশ্রয় দিচ্ছেন এই ধারাবাহিকের নির্মাতারা।

এই লাভ জিহাদের জন্যই অনেক দর্শকের ধর্মীয় ভাবাবেগ এতে ক্ষুন্ন হতে পারে, সেই কারণে সোশ্যাল মিডিয়ায় এই সিরিয়াল বয়কটেরও ডাক দিয়েছে নেট নাগরিকদের একাংশ। অনেকের বক্তব্য, যতই গুনগুন আদিলের সত্যিটা জানুক না কেন, বিয়ের পর এতটা ছেলে মানুষিও না দেখালেও হতো। আর এই মামা-মামির সম্পর্কের মাঝে তৃতীয় ব্যক্তি হিসাবে আদিলের প্রবেশ অনেকেই মানতে পারছেনা। এই আদিলের জন্যই কি আজ ধারাবাহিকের টিআরপি কমে যাচ্ছে। বাবিন আর গুনগুনের সম্পর্ক কি ঠিক হবে এটাই এখন দেখার পরবর্তী চিত্রনাট্যে।

Pritisha Dey

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026