টেক বার্তা

এই গাড়ি দেখলে আপনারও পছন্দ হবে, নজরকাড়া ডিজাইনের সঙ্গে ফিচারের সম্ভার, আদর্শ ফ্যামিলি কার

কিয়া কার্নিভাল ফেসলিফট মডেল উন্মোচন করা হয়েছে। গাড়ির ডিজাইন খুবই আকর্ষণীয়। প্রথম দেখায় অনেকেই এই গাড়ি পছন্দ করবেন। অনেকের ধারণা, চলতি বছরের শেষের দিকে কিংবা নতুন বছরের একেরবারে শুরুতে কার্নিভাল ফেসলিফট ভারতে লঞ্চ করতে পারে কিয়া।

কিয়া কার্নিভাল ফেসলিফটের ডিজাইনের কথা বলতে গেলে, গাড়ির সামনে এল আকৃতির এলইডি ডিআরএল রয়েছে। নতুন হেডলাইটগুলি উল্লম্বভাবে স্থাপন করা হয়েছে এবং সামনের রেডিয়েটার গ্রিলটি আগের চেয়ে বড় করা হয়েছে। এবার এই এমপিভির সাইডে আপনি ফাঙ্কি ডিজাইনের সাথে নতুন ডুয়াল টোন অ্যালয় হুইল পাবেন। পেছনের টেইল লাইটগুলো এল আকৃতির বর্ধিত ডিজাইনের সঙ্গে তৈরি করা হয়েছে।

কিয়ার অফিসিয়াল ওয়েব সাইটে দেওয়া তথ্য অনুযায়ী, এই গাড়িতে ১৪টি স্ট্যান্ডার্ড ড্রাইভার অ্যাসিস্ট্যান্ট ফিচার, স্লাইড-ফ্লেক্স সিটিং সিস্টেম, ১২.৩ ইঞ্চি টাচস্ক্রিন ডিসপ্লে, নেভিগেশন ভিত্তিক স্মার্ট ক্রুজ কন্ট্রোল, হাইওয়ে ড্রাইভিং অ্যাসিস্ট, স্মার্ট পাওয়ার টেলগেট এবং ওয়্যারলেস ফোন চার্জারের মতো ফিচার থাকবে।

কিয়া কার্নিভালের ফেসলিফট মডেলটি আগামী বছর ভারতীয় বাজারে গ্রাহকদের জন্য চালু হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি। এটি ২.২ লিটার ডিজেল ইঞ্জিন দ্বারা চালিত হবে যা ১৯৯ বিএইচপি এবং ৪৪০ এনএম টর্ক উৎপাদন করবে। এর সাথে এই গাড়িটি 8-স্পিড অটোমেটিক গিয়ারবক্স এর সাথে লঞ্চ করা যেতে পারে। এই এমপিভির দাম আগের চেয়ে বেশি হবে বলে আশা করা হচ্ছে। সংস্থাটি এই মুহুর্তে এ ব্যাপারে কোনও অফিসিয়াল তথ্য প্রকাশ করেনি।

Saikat Sarkar

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026