বলিউড

Kiara-Sidharth: হাতে-হাত ঠোঁটে-ঠোঁট রাখলেন কিয়ারা-সিদ্ধার্থ, ‘শেরশাহ’-র গান বাজল অনুষ্ঠানে

বিগত বেশ কয়েকমাস ধরে কিয়ারা আডবাণী ও সিদ্ধার্থ মালহোত্রার বিয়ে নিয়ে চর্চা চলছে। মাঝে তাদের বিচ্ছেদের খবরও প্রকাশ্যে এসেছিল। তবে সমস্ত গুজবকে দূরে সরিয়ে এবার সত্যিই বিয়ের পিঁড়িতে বলিউডের এই পাওয়ার কাপেল। বলাই বাহুল্য, এই মুহূর্তে গোটা মিডিয়ামহল সরগরম তাদের বিয়ের খবরেই। মিডিয়ামহলের পাশাপাশি সমগ্র সাধারণমহল এই মুহূর্তে মেতে রয়েছে তাদের শেয়ার করে নেওয়া বিয়ের ছবি নিয়েই। সেই ছবি বারবার দেখেও মন ভরছে না তাদের। আর এর মাঝেই এল তাদের মালা বদলের ভিডিও, যাতে মুগ্ধ সকলে।

মঙ্গলবার অর্থাৎ ৭’ই ফেব্রুয়ারি জয়সালমীর থেকে ১৬ কিলোমিটার দূরে অবস্থিত বিলাসবহুল সূর্যগড় হোটেলেই তাদের বিয়ের সমস্ত আয়োজন করা হয়েছিল। ফুল দিয়েই সাজানো হয়েছিল গোটা সূর্যগড় হোটেল। সেখানেই তাদের বিয়ের সমস্ত আচার অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ঘনিষ্ঠ মহলের উপস্থিতিতেই কিয়ারার এন্ট্রি ছিল দেখার মতো। মানীশ মালহোত্রার ডিজাইন করা হালকা গোলাপি রঙের লেহেঙ্গাতেই ছিলেন অভিনেত্রী। সিদ্ধার্থর থেকেও চোখ ফেরানো যাচ্ছিল না। তিনি ছিলেন ঘি রঙের শেরওয়ানিতে, যা দেখে মুগ্ধ কিয়ারা নিজেও। তাদের একে অপরের প্রতি মুগ্ধতার ঝলকও নজর এড়ায়নি ভক্তদের।

বলাই বাহুল্য, এই মুহূর্তে এই তারকা জুটির ওয়েডিং ভিডিও মন কেড়েছে সকলের। শুরুতেই ফুলের চাদরের নীচ দিয়ে হেঁটে আসতে দেখা গিয়েছে কিয়ারাকে। এরপরেই একে অপরের দিকে মুগ্ধতা নিয়ে তাকান সিদ্ধার্থ ও কিয়ারা। ব্যাকগ্রাউন্ডে বাজছিল ‘শেরশাহ’ ছবির ‘রাঞ্ঝা’। নিজেদের ছবির এই গানকেই নিজেদের ওয়েডিং সং হিসেবে বেছে নিয়েছিলেন এই জুটি। তবে সেটি স্যাড সং হওয়ায়, বিয়ের কথা মাথায় রেখেই তারা পুনরায় এই গানের লিরিক্স লিখিয়েছিলেন।

গানের তালে তাল মিলিয়েই সিদ্ধার্থের দিকে এগিয়ে চলেছিলেন অভিনেত্রী। অভিনেতাও ঘড়ি দেখার ভান করে দেরি হয়ে যাচ্ছে, সেই ইঙ্গিতই দিয়েছিলেন। এরপর একে অপরের হাত ধরে আলিঙ্গন করেন। ঘনিষ্ঠমহলের উপস্থিতিতে পুষ্প বৃষ্টির মাঝেই সারেন মালাবদল। এক অপরকে চুম্বনও করেন তারা। গতকাল, ১০’ই ফেব্রুয়ারি সোশ্যাল মিডিয়ার পাতায় এই ভিডিও ভাইরাল হওয়ার পর থেকেই, তা ঝড়ের গতিতে ভাইরাল হয়। জানা গেছে, আলিয়া-রণবীরের ছবির জনপ্রিয়তাকেও ছাপিয়ে গিয়েছে কিয়ারা-সিদ্ধার্থের বিয়ের ছবি।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026