খুব শীঘ্রই বিয়ের পিঁড়িতে বসছেন Kiara-Siddharth, অভিনেত্রীর প্রথম ছবি প্রকাশ্যে এলো

বিগত বেশ কয়েকমাস ধরে কিয়ারা আডবাণী ও সিদ্ধান্ত মালহোত্রার বিয়ে নিয়ে চর্চা চলছে। মাঝে তাদের বিচ্ছেদের খবরও প্রকাশ্যে এসেছিল। তবে সমস্ত গুজবকে দূরে সরিয়ে এবার সত্যিই বিয়ের পিঁড়িতে বলিউডের এই পাওয়ার কাপেল। বলাই বাহুল্য, এই মুহূর্তে গোটা মিডিয়ামহল সরগরম তাদের বিয়ের খবরেই। আপাতত সোশ্যাল মিডিয়ার পাতায় একটি ভাইরাল হওয়া ভিডিওর সূত্র ধরেই পুনরায় নেটদুনিয়ায় চর্চিত কিয়ারা।

ইতিমধ্যেই ওয়েডিং ডেস্টিনেশনের দিকে পাড়ি দিয়েছেন অভিনেত্রী। খুব সম্প্রতি মুম্বাইয়ের একটি প্রাইভেট বিমানবন্দর, কালিনা এয়ারপোর্টের বাইরে দেখা মিলেছে তার। এদিন তার সাথে বিমানবন্দরে উপস্থিত ছিলেন পরিবারের সদস্যরাও। ছিলেন তার ঘনিষ্ঠমহলের একাংশও। বিমানবন্দরের বাইরে এদিন খোলা চুলে, বিনা মেকাপে, সাদা পোশাকে দেখা দিয়েছেন অভিনেত্রী। সাথে নিয়েছিলেন একটি গোলাপি রঙের পঞ্চুও। সাম্প্রতিক এই ভিডিও ভাইরাল হতেই একাংশ নিশ্চিত হয়েছেন তিনি নিজের বিয়ের সমস্ত অনুষ্ঠান সম্পন্ন করার জন্যই পাড়ি দিচ্ছেন জয়সালমীরে।

তবে এখনো পর্যন্ত এই তারকা জুটি অফিসিয়ালি নিজেদের বিয়ের খবর প্রকাশ্যে জানাননি। তবে না জানালেও এখন এটি মিডিয়ার ওপেন সিক্রেট। জয়সালমীর থেকে ১৬ কিলোমিটার দূরে অবস্থিত বিলাসবহুল সূর্যগড় হোটেলেই তাদের বিয়ের সমস্ত আয়োজন করা হচ্ছে। মুম্বাইয়ের একটি বড় ওয়েডিং প্ল্যানার কোম্পানিই তাদের বিয়ের সমস্ত আয়োজন করছে। আর সেই আয়োজন ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। এমনকি অন্যতম পরিচিত মেহেন্দি আটিস্ট বীণা নাগদাও ইতিমধ্যেই একটি বড় বিয়ের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য পাড়ি দিয়েছেন জয়সলমীরে। আর এর থেকে এটুকু স্পষ্ট কিয়ারা নিজের মেহেন্দির অনুষ্ঠানের জন্য বেছে নিয়েছেন বীণা নাগাদাকেই।

আগামী ৬’ই ফেব্রুয়ারি একে অপরের সাথে জীবন কাটানোর জন্য অঙ্গীকারবদ্ধ হবেন কিয়ারা আডবাণী ও সিদ্ধার্থ মালহোত্রা। ৫ তারিখ থেকেই শুরু হয়ে যাবে বিয়ের সমস্ত আচার অনুষ্ঠান। সেক্ষেত্রে ৪ তারিখের মধ্যেই এই তারকা জুটি পৌঁছে যাবে সেখানে। তবে বিমানবন্দরের বাইরে কিয়ারার দেখা মিললেও, এখনো পর্যন্ত সিদ্ধার্থের কোন ঝলকই পাওয়া যায়নি। বলাই বাহুল্য, এই মুহূর্তে গোটা মিডিয়ামহলের পাশাপাশি এই তারকা জুটির অগণিত ভক্তমহল অধীর আগ্রহে তাদের বিয়ের ঝলক দেখার অপেক্ষায় প্রহর গুনছেন।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026