প্রতিদিন সময়ের সাথে সাথে পাল্টাচ্ছে সবকিছু। প্রতিদিন নতুন নতুন ট্রেন্ডের কথা উঠে আসছে সকলের সামনে। তার মধ্যে নতুন একটি ট্রেন্ড হল রোগা হওয়া এবং ফিট থাকা। সেই ট্রেন্ডে নাম লিখিয়েছেন অনেকেই। এবার সেই তালিকায় যুক্ত হল উত্তর কোরিয়ার কিম-জং-উনের নাম। এখন তাকে দেখলে রীতিমতো চমকে যেতে হবে। নিজের শরীরের অতিরিক্ত মেদ অনেকটাই ঝড়িয়ে ফেলেছেন তিনি।
নিজের কার্যকলাপের জন্য প্রায়ই মিডিয়াতে চর্চায় থাকেন তিনি। আবারো তিনি রোগা হওয়ার জন্য মিডিয়াতে চর্চায় উঠে এসেছেন। একেবারে নতুন লুকে সকলের সামনে এসেছেন তিনি। সম্প্রতি জানা গিয়েছে, উত্তর কোরিয়ার এই প্রভাবশালী শাসক কিম-জং-উন শেষ কয়েক মাসে নিজের ২০ কেজি ওজন কমিয়েছন।
শেষ কয়েক বছরে তিনি ধূমপানে আসক্ত হয়ে পড়েছিলেন। তার সাথে তার অতিরিক্ত বাড়তে থাকা ওজন এবং পূর্বের তার হৃদরোগের ইতিহাস চিন্তা বাড়িয়েছিল তার প্রিয়জনদের। তার শারীরিক এই সমস্ত সমস্যার জন্যই দেশের শাসককে নিয়ে চিন্তিত ছিলেন সকলেই। তবে সম্প্রতি বেশ কয়েক মাস ধরে নিজের শরীর স্বাস্থ্য নিয়ে বেশ সচেতন হয়ে উঠেছেন কিম।
বর্তমানে উত্তর কোরিয়ায় চলছে চরম খাদ্যাভাব। কিন্তু এই পরিস্থিতির মধ্যেও উত্তর কোরিয়ার এই শাসক নিজের জীবনযাপনে কোন পরিবর্তন আনেননি। প্রতিদিন রাতে তার পছন্দের ওয়াইন এবং পছন্দের খাবারগুলিতে মনোনিবেশ করেন তিনি। কিন্তু দেশবাসীকে কম খাওয়ার নির্দেশ দিয়েছেন কিম। ২০২৫ সাল পর্যন্ত উত্তর কোরিয়ার এই পরিস্থিতি চলবে বলেই অনুমান করা হচ্ছে। এমনকি অনাহারেও মানুষের মৃত্যু হতে পারে, মনে করছেন সেখানকার লোকজন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…