বলিউড

Kisi Ka Bhai kisi ka Jan: ‘কিসিকা ভাই কিসিকা জান’ দেখে কি বললেন দর্শকমহল? প্রতিক্রিয়ায় হতাশার ছাপ

ফারহাদ সামজি পরিচালিত ‘কিসিকা ভাই কিসিকা জান’ গত শুক্রবার ২১-এ এপ্রিল বড়পর্দায় মুক্তি পেয়েছে। আর সেই নিয়ে এই মুহূর্তে ভাইজান ভক্তদের মাঝে উচ্ছ্বাসের শেষ নেই। হলে উপছে পড়ছে দর্শকদের ভিড়। চারবছর পর ঈদে ফিরেছেন অভিনেতা। আর পর্দায় ফিরে প্রথম দিনেই ভাইজানের ছবি গণ্ডি পেরিয়েছে ১৫ কোটির। বর্তমানে যা ৬৬ কোটির গণ্ডি পেরিয়েছে।

২০১০ থেকে প্রতি ঈদে বড়পর্দায় দেখা দেন বলিউডের ভাইজান সালমান খান। ২০১৯ পর্যন্ত সেই ধারাই বজায় ছিল। তবে এবার ২০১৯-এর পর ২০২৩-এ অর্থাৎ চারবছর পর পর্দায় ফিরেছেন ভাইজান। আর ফিরেই তাক লাগিয়ে দিয়েছেন সকলকে। তবে তার মাঝেই হতাশার ছাপ দেখা দিয়েছে দর্শকদের মাঝে। ছবি দেখে তাদের প্রতিক্রিয়াও মিলেছে ইতিমধ্যেই। অবশ্য ভাইজানের এই নতুন ছবি দর্শকমহলের মাঝে হতাশার সৃষ্টি করেছে, তা অবশ্য প্রতিক্রিয়াতেই স্পষ্ট।

‘কিসিকা ভাই কিসিকা জান’ মুক্তি পাওয়ার পরই এবার মিডিয়ায় প্রকাশ পেল দর্শকমহলের প্রতিক্রিয়া। একাংশের মতে, ভাইজানের এই ছবি পুরোপুরি নকল করা হয়েছে। আবার কারোর মতে, এই ছবির প্রথমার্ধ বিনোদনমূলক হলেও, দ্বিতীয়ার্ধ একেবারেই প্রত্যাশা অনুযায়ী নয়। সব মিলিয়ে বলাই যায়, এই ছবি একরাশ হতাশা সৃষ্টি করেছে দর্শকদের পাশাপাশি ভক্তমহলের মাঝেও। উল্লেখ্য, চলতি বছরের দীপাবলিতেই মুক্তি পেতে চলেছে ভাইজানের দীর্ঘ প্রতীক্ষিত ছবি ‘টাইগার ৩’। এখন সেই প্রসঙ্গের সূত্র ধরেও মিডিয়ার পাতায় চর্চায় অভিনেতা।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026