ফারহাদ সামজি পরিচালিত ‘কিসিকা ভাই কিসিকা জান’ গত শুক্রবার ২১-এ এপ্রিল বড়পর্দায় মুক্তি পেয়েছে। আর সেই নিয়ে এই মুহূর্তে ভাইজান ভক্তদের মাঝে উচ্ছ্বাসের শেষ নেই। হলে উপছে পড়ছে দর্শকদের ভিড়। চারবছর পর ঈদে ফিরেছেন অভিনেতা। আর পর্দায় ফিরে প্রথম দিনেই ভাইজানের ছবি গণ্ডি পেরিয়েছে ১৫ কোটির। এখন সেই নিয়েই মিডিয়ার পাতায় চর্চা তুঙ্গে। ঝলক রয়েছে সোশ্যাল মিডিয়ার পাতাতেই।
২০১০ থেকে প্রতি ঈদে বড়পর্দায় দেখা দেন বলিউডের ভাইজান সালমান খান। ২০১৯ পর্যন্ত সেই ধারাই বজায় ছিল। তবে এবার ২০১৯-এর পর ২০২৩-এ অর্থাৎ চারবছর পর পর্দায় ফিরেছেন ভাইজান। আর ফিরেই তাক লাগিয়ে দিয়েছেন সকলকে। সম্প্রতি এক জনপ্রিয় চলচ্চিত্র সমালোচক সেই প্রসঙ্গেই টুইট করেছেন।
সম্প্রতি জনপ্রিয় চলচ্চিত্র সমালোচক তরণ আদর্স ‘কিসিকা ভাই কিসিকা জান’এর প্রথম দিনের কালেকশন নিয়ে জানিয়েছেন,
২০১০- দাবাং – ১৪.৫০ কোটি
২০১১- বডিগার্ড – ২১.৬০ কোটি
২০১২- এক থা টাইগার – ৩২.৯৩ কোটি
২০১৪- কিক – ২৬.৪০ কোটি
২০১৫- বাজরাঙ্গী ভাইজান – ২৭.২৫ কোটি
২০১৬- সুলতান – ৩৬.৫৪ কোটি
২০১৭- টিউবলাইট – ২১.১৫ কোটি
২০১৮- রেস ৩ – ২৯.১৭ কোটি
২০১৯- ভারত – ৪২.৩০ কোটি
২০২৩- কিসিকা ভাই কিসিকা জান – ১৫.৮১ কোটি
উল্লেখ্য ভাইজানের এই ছবি ১০০-টির বেশি দেশে মোট ১২০০-টি স্ক্রিনে মুক্তি পেয়েছে। পাশাপাশি বিশ্বব্যাপী ৫৭০০-টি স্ক্রিনে মুক্তি পেয়েছে ভাইজানের এই ছবি। সাম্প্রতিক এই ছবিতে সালমান খানের পাশাপাশি অভিনয় করতে দেখা গিয়েছে পূজা হেগড়ে, শেহনাজ গিল, রাঘব জুয়েল, ভূমিকা চাওলা, জ্যাসি গিল, আব্দু রোজিক, জগপতি বাবু, আয়ুষ শর্মা, মালবিকা শর্মার মতো একাধিক প্রথম সারির তারকারা।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…