খেলা

KKR vs MI : এই ৫ কারনে আজ এগিয়ে থাকবে নাইট রাইডার্স

শুরুতে নারিনের ঝলক: ওপেনার হিসাবে সুনীল নারিন এর আগেও অনেক ঝোড়ো ইনিংস খেলেছেন। এবছরও ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে তার ফর্ম ছিলো দেখার মত। ত্রিনিবাগো নাইট রাইডার্সের হয়ে অনেক ভালো ইনিংস খেলেছেন তিনি। আজ শুরুতে তিনি ভালো খেললে মুম্বাইয়ের পক্ষে ম্যাচে ফেরা কঠিন হবে।

মাঝে মর্গানের ব্যাটিং: ইয়ন মর্গান এ ম্যাচের এক্স ফ্যাক্টর হয়ে উঠতে পারেন। তিনি ঠান্ডা মাথার ক্রিকেটার। শুরুতে উইকেট পড়ে গেলে তিনি তা সামলে নিতে পারবেন এবং শেষে আক্রমণাত্মক ব্যাটিংও করতে পারবেন। উল্টোদিকে মুম্বাইয়ের এরকম কোন ক্রিকেটার নেই। যা অবশ্যই কেকেআর কে এগিয়ে রাখবে।

রাসেল মাসেল পাওয়ার: রাসেলের শক্তি হিসেবে আমরা সবাই অবহিত। বিপক্ষ বোলিংকে একাই শেষ করে দিতে পারেন তিনি। আমার আগের বছর তা দেখেছি। এবারেও কলকাতার পারফরম্যান্স অনেকটা তার উপর নির্ভর করবে। তার উপস্থিতি মুম্বাইকে অবশ্যই চাপে রাখবে।

প্যাট কামিনসের উপস্থিতি: বর্তমানে আন্তর্জাতিক ক্রিকেটের অন্যতম সেরা বোলার হলেন কামিন্স। এবারে 15.5 কোটি দিয়ে তাকে কিনে নেই কোলকাতা। তার উপস্থিতি দলের পেস বোলিং কে একটা অন্য মাত্র দিয়েছে। আজ মুম্বাইয়ের কাছে বড় চ্যালেঞ্জ হবেন কামিন্স।

কুলদীপের কেরামতি: দু দলের কাছেই ভালো ফাস্ট বোলার রয়েছে।পার্থক্য গড়বেন স্পিনাররা। মুম্বাইয়ের রাহুল চাহারকে ছন্দে দেখা যায়নি আগের ম্যাচে। সেই ক্ষেত্রে কুলদীপ যদি রান কম দেন এবং মাঝের দিকে এসে উইকেট তুলে নেন তাহলে তা কলকাতাকে জয়ের দিকে অনেকটা এগিয়ে নিয়ে যাবে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026