প্রত্যাবর্তন বুঝি একেই বলে। আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে গতবারের চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্সের বিপক্ষে অকুতোভয়ে একাই লড়াই করে দলকে জয়ের স্বাদ এনে দিলেন কলকাতার তরুণ ব্যাটসম্যান রিঙ্কু সিং। এক সময় যখন মনে হচ্ছিল ম্যাচ হাতছাড়া হয়েছে কলকাতার, ঠিক সেই মুহূর্তে অবিশ্বাস্য ব্যাটিং করে আইপিএলের ইতিহাসে এক নতুন রেকর্ড লিখলেন রিঙ্কু সিং।
এদিন টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন গুজরাটের অস্থায়ী অধিনায়ক রশিদ খান। খেলা শুরু হওয়ার কিছুক্ষণ আগে গুজরাট টাইটান্স শিবির থেকে জানানো হয়, চোটের কারণে গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে পারবেন না অধিনায়ক হার্দিক পান্ডিয়া। ফলে অস্থায়ী অধিনায়ক রশিদ খানের নেতৃত্বে মাঠে নামে গুজরাট।
টসে জিতে প্রথমে ব্যাটিং করতে নেমে সাঁই সুদর্শন (৫৩) এবং বিজয় শংকরের (৬৩) ইনিংসের ওপর ভর করে ৪ উইকেট হারিয়ে ২০৪ রান সংগ্রহ করে গুজরাট। ২০৫ রানের বিশাল লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে শুরুতেই উইকেট হারিয়ে দিশেহারা হয়ে পড়ে কলকাতা নাইট রাইডার্স। ১০ ওভার পার হতেই নিশ্চিত হতে শুরু করে গুজরাটের বিপক্ষে ম্যাচ হারতে চলেছে শাহরুখ খানের দল।
তবে শেষ মুহূর্তে রিঙ্কু সিংয়ের তুফানি ঝড়ে উড়ে যায় গুজরাট টাইটান্স। ইনিংসের শেষ ওভারে জয়ের জন্য যখন কলকাতার সামনে লক্ষ্যমাত্রা ২৯ তখন জয়ের সমস্ত দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন রিঙ্কু সিং। যশ দয়ালের প্রথম বলে ১ রান নেন উমেশ যাদব। এর পরে ওই ওভারের শেষ ৫ বলে ৫টি ছক্কা মারেন রিঙ্কু সিং। ফলে শেষ বলেই ৩ উইকেটে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় কলকাতা নাইট রাইডার্স।
পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (PNB)-এর গ্রাহকদের জন্য বড় সতর্কবার্তা। নির্দিষ্ট সময়ের মধ্যে KYC আপডেট না করলে…
আইপিএল ২০২৬-এর মরশুম শুরু হতে না হতেই ঘোর সংকটে কলকাতা নাইট রাইডার্স (KKR)। তিনবারের চ্যাম্পিয়ন…
দেশের ডিজিটাল ইকোসিস্টেমে বড় পরিবর্তনের ইঙ্গিত দিল রিলায়েন্স জিও। এবার গুগল ম্যাপের একচেটিয়া দাপটকে চ্যালেঞ্জ…
ভারতীয় সংগীত জগতের এক উজ্জ্বল নক্ষত্র ছিলেন আশা ভোঁসলে। কয়েক দশক ধরে তাঁর কণ্ঠে মুগ্ধ…
চৈত্রের শেষ লগ্নে রাজ্যে ফের চরমে গরম ও অস্বস্তি। গত কয়েকদিনের ঝড়-বৃষ্টিতে সাময়িক স্বস্তি মিললেও…
চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (IPL) এখনও জয়ের মুখ দেখেনি কলকাতা নাইট রাইডার্স (KKR)। টানা ব্যর্থতার…