এবার ভারতীয় ক্রিকেটার নীতিশ রানার স্ত্রী ভরসন্ধ্যায় হেনস্তা হলেন দিল্লির রাজপথে। শুক্রবার রাতে দিল্লির কীর্তিনগর থানায় ইমেলে একটি অভিযোগ করেন নীতিশ রানার স্ত্রী। সেই অভিযোগের ভিত্তিতেই ওই থানার পুলিশ ২ যুবককে গ্রেফতার করেছে বলে জানা গেছে। কীর্তিনগর থানার ডিসিপি ঘনশ্যাম বনসল জানান, নীতিশ রানার স্ত্রী-র অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে ওই দুই যুবককে। অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় সংবিধানের ৩৫৪, ৩৫৪ডি এবং ৪২৭নং ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে বলেও জানানো হয়েছে।
যদি ঘটনার কথা বলি তবে আমরা আপনাদের জানিয়ে রাখি, গত বৃহস্পতিবার সন্ধে সাড়ে আটটা নাগাদ নীতিশ রানার স্ত্রী তাঁর ছত্রপুরের বাড়িতে ফিরছিলেন। গাড়ি চালাচ্ছিলেন তার ড্রাইভার। কীর্তিনগর এলাকায় একটি রোড ক্রসিংয়ে তাঁর গাড়িটি যখন দাঁড়ায়, তখন প্রবল গতিতে দুই বাইক আরোহী এসে তাঁর গাড়ির সামনে এসে হট্টগোল শুরু করে। ওই ২ বাইক আরোহী তার দিকে খারাপ ইঙ্গিত করেন বলেও জানিয়েছেন নীতিশ রানার স্ত্রী। এমনকি বাইক থেকে নেমে গাড়ির বনেটের উপর থাপড় মারে বলেও অভিযোগ করেছেন নীতিশ রানার স্ত্রী।
তবে ফোনে কীর্তিনগর থানার পুলিশের কাছে অভিযোগ জানালে প্রথমে পুলিশ কোনরকম সহযোগিতা করেননি বলেও জানান তিনি। এরপর থানায় ই-মেইলের মাধ্যমে লিখিত অভিযোগ করেন তিনি। আর সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। প্রথমে সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে অভিযোগের সত্যতা প্রমাণিত হলে প্যাটেল নগর থেকে পাকড়াও করা হয়েছে চৈতন্য শিবম(১৮) ও বিবেককে(১৮)। বর্তমানে কীর্তিনগর থানার পুলিশ তাদেরকে জেরা করছে বলে জানা গেছে। তবে সন্ধ্যা বেলা দিল্লির রাজপথে এমন ঘটনায় রীতিমতো অভাব হয়েছেন ভারতীয় ক্রিকেটার নীতিশ রানার স্ত্রী।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…